আমডাঙা ও ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কিছু তথ্য - The News Lion

আমডাঙা ও ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কিছু তথ্য

 

দি নিউজ লায়নঃ    

আমডাঙা  বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আডাঙা কেন্দ্রটি। ২০১৬ সালের বিধানসবা নির্বাচনে আমডাঙা থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের রফিকুর রহমান। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৬,১৯৩। নিকটতম সিপিএম প্রার্থীকে ২২ হাজার ৯৬৫ ভোটের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছিলেন তিনি। অন্যদিকে গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি পেয়েছিল ১৫ হাজার ৬৯১ ভোট। এবার বারাকপুর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা আমডাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠন শক্ত হয়েছে। সব মিলিয়ে আরও একটা টানটান ভোটের সাক্ষী থাকতে চলেছে আমডাঙা।  



ভাটপাড়া
  জেলার সবচেয়ে চর্চিত বিধানসভা কেন্দ্র হল ভাটপাড়া। এই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন অর্জুন সিং। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভাটপাড়া থেকে অর্জুন সিং পেয়েছিলেন ৫৯,২৫৩টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে তিনি প্রায় ২৯ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন। তৃতীয় স্থানে থেকে বিজেপি প্রায় ১৫ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল গত বিধানসভা ভোটে। তবে এবার এলাকায় অর্জুনের জন্যই বিজেপির শক্তি বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, তৃণমূলও গত লোকসভা ভোটের পর থেকে এলাকায় শুরু দলের বিপর্যয়ও অনেকটাই সামাল দিতে সক্ষম হয়েছে।  


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.