বিজেপি ক্ষমতায় এলে দুয়ারে মাওবাদী দেখতে পাবেন, দেবাংশু ভট্টাচার্য্য - The News Lion

বিজেপি ক্ষমতায় এলে দুয়ারে মাওবাদী দেখতে পাবেন, দেবাংশু ভট্টাচার্য্য

 


দি নিউজ লায়নঃ      বিজেপি ক্ষমতায় এলে দুয়ারে মাওবাদী দেখতে পাবেন। দেখবেন এনআরসি শুরু হয়ে গেছে। দুয়ারে ধর্ষণ শুরু হয়ে যাবে। তাই আপনারা দুয়ারে সরকার, দুয়ারে রেশন চান নাকি দুয়ারে মাওবাদী, অশান্তি, ধর্ষক দেখতে চান। সোমবার ঝাড়্গ্রাম জেলার বিধানসভার প্রার্থীদের হয়ে মিছিল ও পথ সভা করেন রাজ্য তৃণমুলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। 


এদিন প্রথমে ঝাড়্গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে সর্ডিহা রেল স্টেশন থেকে বিবেকানন্দ বাজার পর্যন্ত মিছিল করেন। পরে রাম কৃষ্ণ বাজার ও মাণিকপাড়া বাস স্ট্যান্ডে পথসভা করেন দেবাংশু বাবু। এদিনের মিছিলে ব্যাকপ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিন দেবাংশু বাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ক্ষমতায় এলে এসটি এসসিরা এক হাজার টাকা এবং জেনারেল কাস্ট পাঁচশো করে টাকা পাবেন। 


আর রেশন তোলার জন্য দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে রেশন তুলতে হবে না। ক্ষমতায় এলে সরকার বাড়িতে বাড়িতে রেশন পৌছে দিয়ে আসবে। পোস্ত ষোলশ টাকা কেজি, আর পেট্রোল ডিজেলের দাম বলার অপেক্ষা রাখে না। সমস্ত দিক দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এই রাজনৈতিক দল দিল্লিতে থেকে এই অবস্থা করেছে। আর তারা এখন বাংলা দখলের স্বপ্ন দেখছে।  এই জঙ্গলমহলের মানুষ যখন যাকে দেন ঝুলি উপুড় করে দেন। আর যখন যার থেকে নেন জামা প্যান্টটা খুলে নেন। বিজেপির এই পরিণতি এবার এই ঝাড়্গ্রামের মাটি থেকে হবে। 


পাশে রাজ্য ঝাড়খন্ডে পাঁচ বছর ছিল বিজেপি। ওখানে বলেছিল সোনে কা ঝাড়খন্ড বানায়েগি কি এমন সোনে কা ঝাড়খন্ড বানালো যে ওখানকার মানুষ বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দিল। ঝাড়খন্ড পাঁচ বছর ধরে কি যন্ত্রনা না সহ্য করেছে। আমি চাই না এই জঙ্গলমহলের মানুষ সেই যন্ত্রনাটা সহ্য করুক। আমি চাই আর একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন করলে আবার বিনামূল্য রেশনটা চালু থাকবে। জয় জহার, জয় বাংলা, কন্যশ্রী, রূপশ্রী, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা চালু থাকুক আমরা চাই। আপনার শিশুর মিড ডে মিল, জামা জুতা, সাইকেল যেমন পাই আগামী দিনেও যেন পাই আমরা চাই।


 যারা বাংলাটাকে উত্তর প্রদেশের মতো ধর্ষকের রাজ্য বানাতে চান তারা পদ্মফুল টিপে ভোট দিবেন। যারা শান্তির, সাম্প্রতির বাংলা, পেট ভরে খাওয়ার বাংলা চান তারা ঝাড়্গ্রাম বিধানসভার তৃণমুলের প্রার্থী বিরবাহা হাঁসদাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাবেন। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন, ঝাড়্গ্রাম বিধান সভাকেন্দ্রের তৃণমুলের প্রার্থী বিরবাহা হাঁসদা, মাণিকপাড়া অঞ্চলের উপ প্রধান মহাশীষ মাহাত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, ঝাড়্গ্রাম পুর সভার প্রাক্তন চেয়ারম্যান দূর্গেশ মল্লদেব। 


অন্যদিকে সাঁকরাইল ব্লকের রগড়াতে  গোপীবল্লভপুর বিধানসভার তৃণমুলের প্রার্থী খগেন্দ্র নাথ মাহাতোর হয়ে মিছিল, পথ সভা করেন দেবাংশু ভট্টাচার্য্য। এরপর নয়াগ্রাম বিধানসভার  ছাতিনাশোল  এলাকায় তৃনমূলের প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে  এক জনসভায় বক্তব্য রাখেন দেবাংশু ভট্টাচার্য্য।ওই সভায় নয়াগ্রামের প্রার্থী দুলাল মুর্মু,তৃনমূলের নেতা উজ্জ্বল দত্ত, সত্যরঞ্জন বারিক,লোকেশ কর,হেমন্ত ঘোষ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.