নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের কিছু তথ্য
দি নিউজ লায়নঃ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া কেন্দ্রে জয় পেয়েছিল কংগ্রেস৷ গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ৭৯ হাজার ৫৪৮ ভোট৷ খুব কম ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি৷
নিকটতম প্রতিদ্বন্দ্বীকে মাত্র ১০৯৫ ভোটে হারিয়েছিলেন তিনি৷ অন্যদিকে গত বিধানসবা নির্বাচনে এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ২৩ হাজার ৫৭৯ ভোট।
একদিকে গত নির্বাচনের বিপর্যয় সামলে ফের এই কেন্দ্রে ঘুরে দাঁড়াবার লড়াই তৃণমূলের। অন্য়দিকে সংগঠন শক্তিশালী করে ফের জয়ের খোঁজে বাম-কংগ্রেস জোট। ভোট ময়াদেন জোর টক্কর দেওয়ার চেষ্টায় বিজেপিও।

Post a Comment