শ্বশুরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো জামাইয়ের বিরুদ্ধে - The News Lion

শ্বশুরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো জামাইয়ের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ      শ্বশুরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো জামাইয়ের বিরুদ্ধে। গুরুতর জখম শ্বশুর চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কনকপুর গ্রামে। প্রতিবেশীদের তৎপরতায় জামাইয়ের হাত থেকে প্রাণে বেঁচে যায় শ্বশুর। এই ঘটনায় আক্রান্ত শ্বশুর তার জামাই সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজার থানায়। 


অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে,  আহত শ্বশুরের নাম শংকর মণ্ডল(৫০)। পেশায় কৃষি কাজের সাথে যুক্ত রয়েছেন । ৪ বছর আগে এলাকারই বাপন মণ্ডলের সঙ্গে তার মেয়ে লিপি মণ্ডলের বিয়ে হয়েছিল । সেই সময় নগদ ৫০ হাজার টাকা জামাইকে যৌতুক হিসেবে দিয়েছিল।বিয়ের কিছুদিন পর থেকেই জামাই আবার তার মেয়েকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে। আর তা নিয়ে আসতে অস্বীকার করায় তার মেয়েকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।


 সমস্যার সমাধানের জন্য জামাইকে বারবার সালিশি করে মীমাংসা করা হলেও মেয়ের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলতে থাকে। যার ফলে জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে শ্বশুর শংকর।  সোমবার রাতে অভিযুক্ত জামাই বাপন  দলবল নিয়ে এসে শ্বশুর বাড়িতে চড়াও হয়ে বাড়ি ভাঙচুর করে।  পাশাপাশি শ্বশুরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.