দিদির শাসনকালে নারীদের রাতে বাড়ি ফিরতে কোনও ভয় নেই, প্রিয়া পাল - The News Lion

দিদির শাসনকালে নারীদের রাতে বাড়ি ফিরতে কোনও ভয় নেই, প্রিয়া পাল



দি নিউজ লায়ন;   ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে।  প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতেও তৃণমূলে তারকাদের যোগদানের পালা অব্যাহত। আজ ঘাসফুল শিবিরে যোগ দিলেন ‘জল নুপূর’, ‘এখানে আকাশ নীল ‘ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী প্রিয়া পাল।  ঘাসফুল শিবিরে যোগ ্দিয়ে প্রিয়া পাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রেরিত হয়েই তৃণমূলে যোগ দিয়েছি।


 এ রাজ্যের নারী সুরক্ষা নিয়েও কথা বলেন তারকারা। দিদির শাসনকালে নারীদের রাতে বাড়ি ফিরতেও কোনও ভয় নেই বলেই জানান প্রিয়া পাল। এছাড়াও ''আমি ১০ বছর ধরে দিদিকে ভালোবাসি। এতদিন অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসে ছিলাম না।


 তবে আমার মনে হয়েছে এই সময় আমাদের সবার দিদির পাশে থাকা উচিত। বর্তমান সময় অনেকেই নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়ে বিজেপিতে চলে গেছেন। তাই এই সময় আমাদের মতো সবার দিদির পাশে থাকা উচিত। আমি অভিনয় করি, রাত ২-তেও শ্যুটিং শেষ করে গাড়ি চালিয়ে নৈহাটির বাড়িতে গেছি। কখনও সমস্যায় পড়িনি। বাংলা ঠিক এতটাই নিরাপদ রাজ্য।


 আর দিদি শিল্পীদের জন্য অনেক করেছেন। শুধু আমাদের নয়, সাধারণ মানুষের জন্যও দিদি অনেক করেন। দিদি সাধারণের পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা ঋণ দেওয়ার পরিকল্পনাও করছেন। এছাড়াও খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী-র মতো বহু প্রকল্প এনেছেন। তাই সকলকে দিদির পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।''

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.