একনজরে দেখে নিন শনিবার কোন কোন কেন্দ্রে ভোট, সেখানে কোন দলের প্রার্থী কে ? - The News Lion

একনজরে দেখে নিন শনিবার কোন কোন কেন্দ্রে ভোট, সেখানে কোন দলের প্রার্থী কে ?

 


দি নিউজ লায়নঃ    আর মাত্র আজকের দিন। তারপরেই প্রথম দফায় ভোট দেবেন রাজ্যের ৩০ টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। এদিকে প্রথম দফার ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই কোমর বাঁধতে শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটে যাতে কোনওরকম হিংসা বা অপ্রিতীকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য মরিয়া নির্বাচন কমিশন। বাংলায়  নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। 


রাজ্যে প্রথম দফা ভোটের আগে বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। রাজ্যে ঢোকার রাস্তাগুলিতে চালানো হচ্ছে নাকা চেকিং। সীমান্তের প্রতিটি চেক পয়েন্টে গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। কমিশন সুত্রে জানা গিয়েছে, প্রথম দফার ভোটে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলিতে অশান্তি আটকাতে ৫০ শতাংশ বুথে ওয়েব কাষ্টিংয়ের ব্যাবস্থা রাখা হচ্ছে। প্রতিটি বুথে সিসিটিভির মাধ্যমে রাখা হবে নজরদারি। থাকবে মাইক্রো অবজারভার। 


 বাংলায় ভোট শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই পুলিশ পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। এবারের ভোটে করোনা বিধি মেনেই হভে ভোটদান। সেক্ষেত্রে প্রতিটি বুথে ঢোকার মুখে যেমন থাকবে থার্মাল স্ক্রিণিংয়ের ব্যাবস্থা, তেমনি মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। সেইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনা বিধি না মানলে ভোট প্রদান করা যাবে না বলে নির্দেশিকায় সাফ জানিয়ে দিয়েছে কমিশন। এদিক প্রথম দফার ভোটের আগে বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর ততপরতাও। 


বাঁকুড়া-

শালতোড়া-

তৃণমূল কংগ্রেস- সন্তোষ মণ্ডল, বিজেপি- চন্দনা বাউরি, সংযুক্ত মোর্চা- নন্দদুলাল বাউড়ি

ছাতনা-

তৃণমূল কংগ্রেস- শুভাশিস বটব্যাল, বিজেপি- সত্যনারায়ণ মুখার্জি, সংযুক্ত মোর্চা- ফাল্গুনি মুখার্জি 

রানিবাঁধ-

তৃণমূল কংগ্রেস- জ্যোৎস্না মান্ডি, বিজেপি- ক্ষুদিরাম টুডু, সংযুক্ত মোর্চা- দেবলীনা হেমব্রম

রাইপুর-

তৃণমূল কংগ্রেস- মৃত্যুঞ্জয় মুর্মু, বিজেপি- সুধাংশু হাঁসদা, সংযুক্ত মোর্চা- মিলন মান্ডি


পূর্ব মেদিনীপুর-

পটাশপুর- 

তৃণমূল কংগ্রেস-  উত্তম বারিক, বিজেপি- অম্বুজাক্ষ মাহান্তি, সংযুক্ত মোর্চা- সৈকত গিরি

কাঁথি উত্তর- 

তৃণমূল কংগ্রেস- তরুণ কুমার জানা, বিজেপি- সুনীতা সিংহ, সংযুক্ত মোর্চা-  সুতনু মাইতি

কাঁথি দক্ষিণ-

তৃণমূল কংগ্রেস- জ্যোতির্ময় কর, বিজেপি- অরূপ কুমার দাস, সংযুক্ত মোর্চা- অনুরূপ পণ্ডা 

ভগবানপুর-

তৃণমূল কংগ্রেস- অর্ধেন্দু মাইতি, বিজেপি- রবীন্দ্রনাথ মাইতি, সংযুক্ত মোর্চা- শিউ মাইতি

খেজুরি-

তৃণমূল কংগ্রেস- পার্থপ্রতিম দাস, বিজেপি- শান্তনু প্রামাণিক, সংযুক্ত মোর্চা- হিমাংশু দাস

রামনগর-

তৃণমূল কংগ্রেস- অখিল গিরি, বিজেপি- স্বদেশ রঞ্জন নায়েক, সংযুক্ত মোর্চা- সব্যসাচী জানা

এগরা-

তৃণমূল কংগ্রেস- তরুণ কুমার মাইতি, বিজেপি- অরূপ দাস, সংযুক্ত মোর্চা- মানস কুমার করমহাপাত্র



পশ্চিম মেদিনীপুর-

দাঁতন-

তৃণমূল কংগ্রেস- বিক্রম চন্দ্র প্রধান, বিজেপি- শক্তিপদ নায়েক, সংযুক্ত মোর্চা- শিশির পাত্র

কেশিয়াড়ি-

তৃণমূল কংগ্রেস- পরেশ মুর্মু, বিজেপি- সোনালি মুর্মু, সংযুক্ত মোর্চা- পুলিনবিহারী বাস্কে

খড়গপুর-

তৃণমূল কংগ্রেস- দীনেন রায়, বিজেপি- তপন ভুঁইঞা, সংযুক্ত মোর্চা- শেখ সাদ্দাম আলি

গড়বেতা-

তৃণমূল কংগ্রেস- উত্তরা সিংহ, বিজেপি- মদন রুইদাস, সংযুক্ত মোর্চা- তপন ঘোষ

শালবনি-

তৃণমূল কংগ্রেস- শ্রীকান্ত মাহাত, বিজেপি- রাজীব কুণ্ডু, সংযুক্ত মোর্চা- সুশান্ত ঘোষ 

মেদিনীপুর-

তৃণমূল কংগ্রেস- জুন মালিয়া, বিজেপি- শমিত দশ, সংযুক্ত মোর্চা- তরুণ কুমার ঘোষ


ঝাড়গ্রাম-

নয়াগ্রাম-

তৃণমূল কংগ্রেস- দুলাল মুর্মু, বিজেপি- বকুল মুর্মু, সংযুক্ত মোর্চা- হরিপদ সোরেন


গোপীবল্লভপুর-

তৃণমূল কংগ্রেস- ডক্টর খগেন্দ্রনাথ মাহাত, বিজেপি- সঞ্জিত মাহাত, সংযুক্ত মোর্চা-  প্রশান্ত দাস

ঝাড়গ্রাম-

তৃণমূল কংগ্রেস- বীরবাহা হাঁসদা, বিজেপি- সুখময় শতপতি, সংযুক্ত মোর্চা- তাপস সিনহা

বিনপুর-

তৃণমূল কংগ্রেস- দেবনাথ হাঁসদা, বিজেপি- পলান সোরেন, সংযুক্ত মোর্চা- দিবাকর হাঁসদা


পুরুলিয়া-

বান্দোয়ান-

তৃণমূল কংগ্রেস- রাজীব লোচন সোরেন, বিজেপি- পারসি মুর্মু, সংযুক্ত মোর্চা- সুশান্ত বেসরা

বলরামপুর-

তৃণমূল কংগ্রেস- শান্তিরাম মাহাত, বিজেপি- বানেশ্বর মাহাত, সংযুক্ত মোর্চা- উত্তম ব্যানার্জি

বাঘমুন্ডি-

তৃণমূল কংগ্রেস- সুশান্ত মাহাত,  AJSU-আশুতোষ মাহাত, সংযুক্ত মোর্চা- নেপাল মাহাত

জয়পুর-

তৃণমূল কংগ্রেস- উজ্জ্বল কুমার, বিজেপি- নরহরি মাহাত, সংযুক্ত মোর্চা- ফণীভূষণ কুমার

পুরুলিয়া-

তৃণমূল কংগ্রেস- সুজয় বন্দ্যোপাধ্যায়, বিজেপি- সুদীপ মুখার্জি, সংযুক্ত মোর্চা- পার্থপ্রতিম ব্যানার্জি

মানবাজার-

তৃণমূল কংগ্রেস- সন্ধ্যা রানি টুডু, বিজেপি- গৌরী সিং সর্দার, সংযুক্ত মোর্চা- যামিনীকান্ত মান্ডি

কাশীপুর-

তৃণমূল কংগ্রেস- স্বপন কুমার বেলথারিয়া, বিজেপি- কমলাকান্ত হাঁসদা , সংযুক্ত মোর্চা- মল্লিকা মাহাত

পারা-

তৃণমূল কংগ্রেস- উমাপদ বারুই, বিজেপি- নদিয়া চাঁদ বাউরি, সংযুক্ত মোর্চা- স্বপন বাউরি

রঘুনাথপুর-

তৃণমূল কংগ্রেস- হাজারি বারুই, বিজেপি- বিবেকানন্দ বাউরি, সংযুক্ত মোর্চা- গণেশ বাউড়ি 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.