ভোটের প্রচারে দিদা ঠাকুমার ভালোবাসায় উদ্ভাসিত যশ-নুসরত - The News Lion

ভোটের প্রচারে দিদা ঠাকুমার ভালোবাসায় উদ্ভাসিত যশ-নুসরত

 


দি নিউজ লায়নঃ    ভোটের প্রচারে যশ-নুসরত। আলাদা রঙের শিবিরে রয়েছেন তাঁরা। একে অপরের দলকে নিশানা করছেন। বিধানসভা ভোটে গলায় গেরুয়া স্কার্ফ জড়িয়ে প্রচার সারছেন যশ। নরেন্দ্র মোদীর জয়জয়কার করছেন। ওদিকে আবার তাঁর বন্ধু নুসরতও নেমে পড়েছেন 'দিদি'র প্রচারে।


 সেই প্রচারের ভঙ্গিমায় মিলে গেলেন টলিউডের দুই বন্ধু। তারকা জুটির ভক্তরা একটি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, দুই প্রবীণ নাগরিকের আশীর্বাদ-স্নেহ নিচ্ছেন যশ ও নুসরত। তাঁদের অধুনা 'সম্পর্কে'র আভাস দিয়েছে যুৎসই ক্যাপশন। লেখা,'দিদা ঠাকুমার ভালোবাসায় উদ্ভাসিত যশ নুসরত।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.