ভোটের আগে ফের উত্তপ্ত কেশবপুর - The News Lion

ভোটের আগে ফের উত্তপ্ত কেশবপুর

 


দি নিউজ লায়নঃ  ভোটের আগে ফের উত্তপ্ত কেশবপুর। পতাকা ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে যথারীতি ঘটনার কথা অস্বীকার করেছে শাসক দল। 


আজ মলয়পুরে প্রচারে আসার কথা আরামবাগ কেন্দ্রের বিজেপি প্রার্থী মধুসুদন বাগের। বিজেপির দাবি, সেই উপলক্ষ্য়েই এলাকায় পতাকা ও ফেস্টুন দিয়ে সাজাচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সে সময় কিছু বলা হয়নি। পরে ওইসব কর্মী-সমর্থকদের বাড়ি গিয়ে তাদের মারধর করে তৃণমূল সমর্থকরা। মারধররের ঘটনায় মোট ৩ বিজেপি কর্মী আহত হয়েছেন। 


এদের মধ্যে আহত এক বিজেপি কর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহত বিজেপি কর্মী সন্তান মালিকের দাবি, বিজেপির পতাকা, ফেস্টুন টাঙানোর অভিযোগেই আমাদের মারধর করা হয়। বাড়িতে এসে তৃণমূল কর্মীরা আমাদের মারধর করে। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় আরামবাগ থানার পুলিস।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.