ভাজপা যতই বাজার গরম করুক বাংলায় ক্ষমতায় আসছে তৃণমূল, জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়নঃ ভাজপা যতই বাজার গরম করুক বাংলায় ক্ষমতায় আসছে তৃণমূল। মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা এই বিষয়ে কোনো সংশয় নেই - হাবড়ায় মন্তব্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। হাবড়া শহরে তৃণমূলের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিপ্রিয় বলেন, বিজেপি বাজার গরম করতে মিথ্যা কথা বলছে অপপ্রচার করছে, এমন একটা ভাব দেখাচ্ছে যেন তারাই ক্ষমতায় আসছে! এসবই হল আকাশকুসুম কল্পনা।
মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। বাংলার মানুষের মনে কোনো দ্বিধা সংশয় নেই যে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন বাংলার ঘরের মেয়ে মমতা। একই সঙ্গে তিনি বলেন গত 10 বছরে তৃণমূল সরকার যেভাবে প্রতিটি মানুষের উন্নতি করেছে সকলের জন্য কোনো না কোনো প্রকল্প নিয়ে এসেছে তাতে মমতার ফের মুখ্যমন্ত্রী হওয়া নিশ্চিত। মানুষ মমতার সঙ্গে আছেন।
তৃণমূল কর্মীদের তিনি বলেন, ঘরে ঘরে কন্যাশ্রী রূপশ্রী সবুজসাথী সহ রাজ্য সরকারের সমস্ত জনমুখি প্রকল্প গুলি কে প্রচারে তুলে ধরতে হবে। একইসঙ্গে দিল্লিতে মোদি সরকার যেভাবে একের পর এক জনবিরোধী নীতি নিয়ে চলেছে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে, এল আই সি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত কর্মীদের কোনো নিরাপত্তা নেই, কৃষকরা আন্দোলনে নেমেছেন -এই সমস্ত বিষয়গুলি কেউ প্রচারে তুলে ধরতে হবে।

Post a Comment