বেসরকারি সংস্থার টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়ে ৭০ হাজার ৮০০ টাকার প্রতারণা - The News Lion

বেসরকারি সংস্থার টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়ে ৭০ হাজার ৮০০ টাকার প্রতারণা

 


দি নিউজ লায়নঃ     বেসরকারি সংস্থার টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির ৭০ হাজার ৮০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। বারবার তাগাদার পরও টাকা ফেরত না পেয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত। অভিযোগ পেয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু হয়েছে। যদিও অভিযোগ জানানোর পর কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু, প্রতারকদের কেউই ধরা পড়েনি। জামালপুর থানার এক অফিসার বলেন, তদন্ত শুরু হয়েছে। প্রতারকদের ধরতে চেষ্টা চলছে। 


পুলিসের কাছে লিখিত অভিযোগে জামালপুর থানার সোনারগড়িয়ার বাসিন্দা মনসারাম ভক্ত জানিয়েছেন, কিছুদিন আগে ফোন করে তাঁকে একটি বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ার বসানোর জন্য প্রস্তাব দেওয়া হয়। তাতে তিনি রাজি হন। তাঁকে জমির নথিপত্র পাঠাতে বলা হয়। তা দেখে জমি পছন্দ হয়েছে বলে তাঁকে জানানো হয়। কিছুদিন পর তাঁকে টাওয়ার বসানোর বিষয়ে চিঠি ও টাওয়ারের ডায়াগ্রাম হোয়াটসঅ্যাপ করে পাঠানো হয়। টাওয়ার বসাতে টেলিকম রেগুলেটারি অথরিটির (ট্রাই) অনুমোদন প্রয়োজন বলে তাঁকে জানানো হয়।


 তার জন্য তাঁর কাছ থেকে ৭০ হাজার ৮০০ টাকা চাওয়া হয়। একটি ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয় তাঁকে। সেই অ্যাকাউন্ট নম্বরে তিনি ২ দফায় টাকা জমা করেন। তারপর বেশ কিছুদিন কেটে গেলেও তাঁর জমিতে টাওয়ার বসানো হয়নি। তিনি টাকাও ফেরত পাননি। পুরো বিষয়টি যে জালিয়াতি তা বুঝতে পেরে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। তাতে কয়েকজনের নাম ও ফোন নম্বরও তিনি দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.