ঙ্গাসাগরের বেলা ভূমিতে বালি দিয়ে শিল্পীর ছোঁয়াতে উঠে এল বাংলার মেয়েকে চাই
দি নিউজ লায়নঃ সোমবার সকাল ৬ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত শিল্পী দেবতোষ দাস বালি দিয়ে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের গঙ্গাসাগরের বেলা ভূমিতে তার শিল্পীর স্পর্শে তুলে ধরলেন বাংলার মেয়েকে চাই।পাশাপাশি এক গুচ্ছ প্রকল্প তুলে ধরলেন তিনি তার শিল্পের যাদু কাঠিতে।এদিন গঙ্গাসাগর ব্রাহ্মণ সমাজ কমিটির উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি বালি দিয়ে সাগর ফুটিয়ে তোলা হলো বিধায়ক বঙ্কিম হাজরার উপস্থিতিতে।
যেমন স্বাস্থ্যসাথী রূপশ্রী সবুজ সাথী কন্যাশ্রী,কৃষক বন্ধু,পুরোহিত ভাতা,ইমাম ভাতার কর্মসূচি গঙ্গাসাগরের বেলাভূমিতে বালি দিয়ে তৈরি এই মূর্তি।এ বিষয়ে শিল্পী দেবতোষ দাস বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় যাতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন,সে বিষয়ে এই কর্মসূচির নেওয়া হয়।এই মূর্তি শুরু হয় সকাল ছয়টা থেকে এবং শেষ হয় বিকাল সাড়ে ৪ টায়।
রাজ্যে তৃতীয় বারের জন্য আবার যাতে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য এই শিল্প করেছি জন সাধারণের জন্য।এ বিষয়ে সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা বলেন সর্ব ধর্মের সম্বনয়ে এ বাংলা।তার এই শিল্প কারুকার্যের মধ্য দিয়ে শিল্পী দেবতোষ দাস এই বেলা ভূমিতে যে মানুষ আসছে তার এই শিল্প দেখে সাধারণ মানুষজন মনে করবে বাংলায় মেয়েকে চাই।

Post a Comment