রিষড়া পৌরসভা পরিচালিত নব নির্মিত মাতৃ সদনের উদ্বোধন
দি নিউজ লায়নঃ রবিবার হুগলি জেলার রিষড়া বাঙ্গুর পার্কে রিষড়া পৌরসভার পরিচালিত অত্যাধুনিক এই মাতৃ সদনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।মাতৃ সদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। মোট ৬০ সজ্জা বিশিষ্ট পাঁচ তলার এই হাসপাতালে থাকছে গর্ববতী মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা।
থাকছে আই সি সি রুম, অত্যাধুনিক অপারেশন থিয়েটার,সল্প খরচে মেডিসিন সপ, এক্সরে রুম, প্যাথলজিক্যাল রুম, সহ নানান সুবিধা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতৃ সদনের উদ্বোধন করে বলেন এই হাসপাতাল টি চালু হওয়ার ফলে রিষড়া পৌরসভা এলাকার বাসিন্দারা বিশেষ ভাবে উপকৃত হবেন।ওই হাসপাতালে সব ধরনের চিকিৎসা পরিষেবা এলাকার বাসিন্দারা পাবেন বলে তিনি জানান।

Post a Comment