চির বিদায়ের দেশে চলে গেলেন নিবেদিতা এডুকেশনাল এন্ড কালচারাল সেন্টারের প্রধান স্বামী - The News Lion

চির বিদায়ের দেশে চলে গেলেন নিবেদিতা এডুকেশনাল এন্ড কালচারাল সেন্টারের প্রধান স্বামী

 


দি নিউজ লায়নঃ    চির বিদায়ের দেশে চলে গেলেন নিবেদিতা এডুকেশনাল এন্ড কালচারাল সেন্টারের প্রধান স্বামী তথা সমাজসেবী নিত্যসত্যানন্দ মহারাজ। রবিবার ভোরে তিনি দার্জিলিং সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন ভোরে আচমকা অসুস্থ্যতাবোধ করতে লাগেন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় দার্জিলিং সদর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর কথা জানায়। 


সকলের ভালবাসায় মানুষের কাছে মহারাজ হয়ে উঠেছিলেন তিনি। ২০১৩সালে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ দার্জিলিংয়ের রায়ভিলার দায়িত্ব নেয়। একইসঙ্গে সেখানকার দায়িত্বভার দেওয়া হয় স্বামী নিত্যসত্যানন্দ মহারাজকে।আমৃত্যু সমাজসেবকের কাজ করে গিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.