ব্যাঘ্র বিধবাদের ভাতা সহ বিভিন্ন দাবিতে গণ অবস্থান ও ডেপুটেশন মৎস্যজীবিদের - The News Lion

ব্যাঘ্র বিধবাদের ভাতা সহ বিভিন্ন দাবিতে গণ অবস্থান ও ডেপুটেশন মৎস্যজীবিদের



 দি নিউজ লায়নঃ   মঙ্গলবার সকাল থেকে কয়েকশো মৎস্যজীবি ব্যাঘ্র বিধবাদের ভাতা সহ বিভিন্ন দাবিতে গণ অবস্থান করেন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের রাইসমিল রোডের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কার্যালয়ের সামনে।এদিনের গণ অবস্থান ও ডেপুটেশনে বাঘের আক্রমণ মৃত্যু মৎস্যজীবিদের পরিবারের কয়েকশো বিধবা মহিলারা দাবি জানান বাঘের আক্রমণে মৃত্যু হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং বিধবাদের মাসে ৩ হাজার টাকা করে ভাতা দিতে হবে।পাশাপাশি বাঘের আক্রমণ মৎস্যজীবি মৃত্যু হলে সেই পরিবারের একজনকে সরকারি চাকুরি দিতে হবে।নাহলে এই সমস্ত ব্যাঘ্র বিধবারা বৃহত্তর আন্দোলনে নামবে।


সুন্দরবনের সোদা মাটির নোনা জলে এক ফসলি জমি।ফলে বর্ষার জন্য চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়ে থাকতে।এখানকার মানুষজনের নির্ভরশীল জল জঙ্গল।কখনও নদীতে খালে বিলে মাছ কাঁকড়া ধরে,আবার কখনও জঙ্গল মধু সংগ্রহ করে কোনমতে সংসার চলে তাদের।আর এই মাছ কাঁকড়া ধরতে গিয়ে,আবার কখনও মধু সংগ্রহ করতে বাঘ কুমির সাপের আক্রমণে মৃত্যু হচ্ছে মৎস্যজীবি থেকে মৌলির।এমনকি এই করোনা ভাইরাস অতি মহামারি ও লকডাউনে সুন্দরবনের বহু মানুষ কাজ হারিয়ে ঘরে বসে আছে।রুজি রোজগার হারিয়ে অসহায় হয়ে পড়েছে সুন্দরবনবাসী।


তারপর ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা।ফলে আন্দোলনে নামলেন ব্যাঘ্র বিধবারা।তারা এদিন গণ অবস্থানের মাধ্যমে বিক্ষোভ দেখায়।এদিনে ব্যাঘ্র বিধবাদের ভাতা সহ বিভিন্ন দাবিতে সামিল হয় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম,সুন্দরবন মৎস্যজীবী যৌথ সংগ্রাম কমিটি,সুন্দরবন রক্ষাজীবি মৎস্য কমিটি সহ  বিভিন্ন সংগঠন গুলি।ব্যাঘ্র বিধবরা জানান অবিলম্বে বাঘের আক্রমণে মৃত্যু হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং ব্যাঘ্র বিধবাদের মাসে ৩ হাজার টাকা করে ভাতা ও মৃত পরিবারের একজন কে সরকারি চাকুরী দিতে হবে।নাহলে ব্যাঘ্র বিধবরা বৃহত্তর আন্দোলনে নামবে আগামী দিনে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.