জোর করে বর্গীরা এসে সব শস্য তুলে নিয়ে যাবে, চাষিরা চোখের জল ফেলবে, মমতা - The News Lion

জোর করে বর্গীরা এসে সব শস্য তুলে নিয়ে যাবে, চাষিরা চোখের জল ফেলবে, মমতা

 


দি নিউজ লায়নঃ    জোর করে বর্গীরা এসে সব শস্য তুলে নিয়ে যাবে। চাষিরা চোখের জল ফেলবে। বাংলার কৃষকরা সবচেয়ে বেশি ধান উৎপাদন করেন। আর কেন্দ্রিয় সরকার বাংলার কৃষককে বঞ্চিত করছে। মাটি উৎসবের উদ্বোধন করতে এসে এমনই বক্তব্য বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মাটি উৎসবের উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “বাংলার কৃষকরা সবচেয়ে বেশি ধান উৎপাদন করেন। আর ভারত সরকার সহায়ক মূল্যে গত বছর বাংলা থেকে ধান কিনেছিল ৭৬ হাজার টন। সেখানে উত্তরপ্রদেশ থেকে ৭১ লক্ষ টন, অন্ধ্রপ্রদেশ থেকে ৮২ লক্ষ টন, পাঞ্জাব থেকে ১৬৩ হাজার টন। সেখানে বাংলা থেকে এক লক্ষ টনও ধান কেনে নি।


 আর আমাদের সরকার ৪৯ লক্ষ টন ধান কিনেছে। বাংলার কৃষককে কেন্দ্রিয় সরকার বঞ্চিত করেছে। চিন্তা করার কোনো কারণ নেই। চাষিদের ধান চাষিদের কাছ থেকে কিনবে সরকার। অভাবি বিক্রি বন্ধ করতে আমরা বলি ধান দিন চেক নিন।“ কৃষকদের কথা বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের জন্য কিকি করেছেন তার পাশাপাশি রাজ্যের মানুষের জন্য উন্নয়ন প্রকল্প গুলিও তুলে ধরেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তিনটে কৃষি আইন বাতিলের জন্য কৃষকরা আন্দোলন করছেন। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লী সহ বিভিন্ন এলাকার চাষিরা আন্দোলন করছেন। আমি নিজে চার থেকে পাঁচ বার চাষিদের সাথে কথা বলেছি। আমরা প্রতিনিধি দলও পাঠিয়েছিলাম। ঢুকতে দেয় নি। কৃষকরা ধান সহ শস্য উৎপাদন করবেন। আর তা জোর করে আদানীবাবুরা কিনে নেবে।৷


 দিল্লীতে বড়ো বড়ো গুদাম বানিয়েছে। জোর করে বর্গীরা এসে শস্য তুলে নিয়ে যাবে। চাষিদের চোখের জল ফেলবেন তা মেনে নেবো না। অত্যাচার করবেন তা মেনে নেবো না। বর্ধমান ধানের জায়গায়। সোনার ফসল ফলে। সবুজ বিপ্লব করেছে। ৭৩ লক্ষ কৃষক কৃষকবন্ধু প্রকল্পের আওতায় আসবেন। কৃষকবন্ধুর ক্ষেত্রে সরলীকরণ করা হয়েছে। এবছর জুন মাস থেকে ৬ হাজার টাকা করে পাবেন কৃষকবন্ধু প্রকল্পে। কৃষকদের জন্য বিশেষ তহবিল গঠন করা হয়েছে। ৬৬ লক্ষ কৃষককে ৪১৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রাজ্যে আড়াই কোটি টন ধান উৎপাদন করে।


 রাজ্য সরকার ৪৯ লক্ষ টন ধান কিনেছে রাজ্য সরকার।“ উন্নয়নের কথা বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভারচুয়ালি ৫০০ কোটি টাকার প্রোজেক্ট এর উদ্বোধন করা হয়েছে। মাটি গাঁথা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ৫৫ টি রাস্তার সহ ফায়ার স্টেশন, জল প্রকল্প, সেতু, গোডাউন সহ অনেক কিছু তৈরি করা হয়েছে। ১৮ লক্ষ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। ৭৩ লক্ষ কৃষক কৃষকবন্ধু প্রকল্পের আওতায় আসবেন। আমরা বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় শিক্ষা দিচ্ছি। জুন মাসের পরেও বিনা পয়সায় রেশন পাবেন। তাই বারবার দরকার মা মাটি সরকার। আর  বিজেপি দাঙ্গাবাজ পাটি। সাধারণ মানুষের উপর অত্যাচার করে। আমরা বিজেপির মতো দাঙ্গা করি না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.