আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতি - The News Lion

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতি


দি নিউজ লায়নঃ     অপরাধ দমনে বড় সাফল্য পেল পুলিশ। অত্যাধুনিক রিভলভার ও কার্তুজ সহ গ্রেফতার দুই দুষ্কৃতী। ধৃতদের নাম আজমল রেজা এবং রেজা বাবু। বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়া থানার ঝাড়বাড়ী এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ থেকে  সশস্ত্র ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।  


ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানান, ধৃত দু'জনের মধ্যে রেজা বাবুর  কাছ থেকে দুটি লোড করা কার্তুজ সহ একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল এবং আজমল রেজার কাছ থেকে অপর একটি কার্তুজ উদ্ধার করা হয়।  এদের পুরনো কোন ক্রিমিনাল রেকর্ড না পাওয়া গেলেও  সম্ভবত ছিনতাই বা ডাকাতির উদ্দ্যেশ্যেই এরা ওই এলাকায় জড়ো হয়েছিল প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। 


যদিও তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সোমবার সাত দিনের পুলিশি  রিমান্ড চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে রায়গঞ্জে পরপর দুটি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার এবং চোপড়ায় চা বাগানের দখলকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনার পর এবার ইসলামপুরে আগ্নেয়াস্ত্র সহ দুজনের গ্রেফতারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.