স্কলারশিপের প্রলোভন দেখিয়ে প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত গৃহশিক্ষক
দি নিউজ লায়নঃ স্কলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল একজন গৃহ শিক্ষকের বিরুদ্ধে ।অভিযোগ পাওয়ার পর চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ অভিযুক্ত গৃহ শিক্ষক পবিত্র রায় কে রবিবার গভীর রাতে গ্রেফতার করে।
অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর মুন্ডলিকা গ্রামে। বিষয়টি এলাকায় জানাজানি হলে চন্দ্রকোনা রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধৃত অভিযুক্ত গৃহশিক্ষককে সোমবার গড়বেতা আদালতে তোলা হয়।
গড়বেতা আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত গৃহশিক্ষক পবিত্র রায় কে সাত দিন জেল হেফাজতের রাখার নির্দেশ দেন।সেই সঙ্গে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশের পক্ষ থেকে ধর্ষিতা প্রথম বর্ষের ছাত্রী মেডিকেল পরীক্ষা করানো হয়।তবে অভিযুক্ত ওই গৃহ শিক্ষক পবিত্র রায় কে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

Post a Comment