বাংলার সর্ববৃহৎ সেতু কোচবিহারে - The News Lion

বাংলার সর্ববৃহৎ সেতু কোচবিহারে

 


দি নিউজ লায়নঃ    শুধুমাত্র প্রতিশ্রুতি নয় কাজেও করে দেখান মুখ্যমন্ত্রী-এই উদাহরণ আরো একবার প্রমাণিত হলো কোচবিহারে। স্বাধীনতার পর থেকেই দাবি উঠে আসা মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি সংযোগকারী দ্বিতীয় তিস্তা সেতু অবশেষে সোমবার থেকে চালু হয়ে গেল।প্রায় সাড়ে তিন কিলোমিটার লম্বা বাংলার সবথেকে দীর্ঘতম সেতু , মুখ্যমন্ত্রীর অন্যতম ড্রিম প্রজেক্ট 'জয়ী'সেতু। শিলিগুড়ি থেকে বিকেল তিনটে ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 


সোমবার সকাল থেকেই সাজো সাজো রব মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি তে। 400 কোটি টাকা ব্যয়ে 2014 সালে কাজ শুরু হয়ে মাত্র কয়েক বছরেই এই সফলতা মনে রাখবে কোচবিহার। এই সেতুর ফলে লক্ষাধিক মানুষের উপকার হয়েছে। একদিকে যেমন মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি দূরত্ব প্রায় 60 কিলোমিটার কমে এসেছে, ঠিক তার অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে সড়ক যোগাযোগ মাধ্যম আরো উন্নত হয়েছে এই সেতুর ফলে। কোচবিহার জেলার সব থেকে বড় পাওনা জয়ী সেতু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.