দাসপুরের বনাই গ্রামে মানসিক অবসাদে ইঞ্জিনিয়ারিং পাশ করা এক যুবকের আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া - The News Lion

দাসপুরের বনাই গ্রামে মানসিক অবসাদে ইঞ্জিনিয়ারিং পাশ করা এক যুবকের আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

 


দি নিউজ লায়ন ;     মানসিক অবসাদে আত্মঘাতী হলেন  পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বনাই গ্রামের এক যুবক। তাঁর নাম দীপঙ্কর ঘোষ (২৮) । তাঁর বাবা তমাল ঘোষ জানান ,  ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি না পাওয়ায় মানসিক অবসাদে সে ভুগছিলেন। বুধবার রাতে সে বাড়ির সবার অলক্ষে   বাড়িতেই সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে  ঝুলে পড়েন। 


বিষয় টি তার বাড়ির লোকেরা দেখতে পেয়ে তাকে যখন সিলিং ফ্যান থেকে নামানো হয় তখন সব শেষ।তার পরিবারের লোকেরা ফোন করে দাসপুর থানার পুলিশ কে জানায়।খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীপঙ্কর ঘোষ এর মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।


ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।দীপঙ্কর ঘোষ এলাকায় ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল।ইঞ্জিনিয়ারিং পাশ করা ওই যুবকের মৃত্যুর ঘটনা মন থেকে মেনে নিতে পারছেন না এলাকার বাসিন্দারা।যার ফলে বনাই গ্রাম জুড়ে শোকের ছায়া  নেমে আসে।দাসপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.