মোবাইল কিনে নেওয়ায় আত্মঘাতী নাবালক ছেলে
দি নিউজ লায়ন ; কার্টুন দেখার জন্য বাবার কাছে দামি মোবাইল আবদার করেছিল নাবালক ছেলে। কিন্তু সেই মোবাইল দিতে রাজি হয় নি অভিভাবকেরা । বরঞ্চ পড়ালেখা ছেড়ে মোবাইল ব্যবহার করার বিষয়ে বকাবকি করেছিলেন অভিভাবকেরা ।
আর মোবাইল চেনা মেলায় অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো পঞ্চম শ্রেণীর এক । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার ধুমাদিঘি এলাকায় । খবর পেয়ে তদন্তে আছে পুরাতন মালদা থানার পুলিশ।
ওই ছাত্রের মৃতদেহটি তার শোবার ঘর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজের পাঠানোর ব্যবস্থা করেন তদন্তকারী পুলিশ কর্তারা। এই ঘটনায় ওই ছাত্রের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম সাজেন হাঁসদা (১২)। ওই এলাকার একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়তো সে ।

Post a Comment