দিনহাটায় তৃণমূলের সভায় বিজেপির রথযাত্রাকে ট্রাক্টর যাত্রা বলে তীব্র আক্রমণ করলেন সুজাতা মণ্ডল
দি নিউজ লায়নঃ দিনহাটা দুই ব্লকে তৃণমূলের সভায় বিজেপির রথযাত্রা কে ট্রাক্টর যাত্রা বলে তীব্র আক্রমণ করলেন সুজাতা মণ্ডল। একইসাথে সম্প্রতি বিজেপির আদি বনাম নব্য গোষ্ঠী কোন্দল কেও ব্যঙ্গ করেন তিনি। তিনি পরিষ্কার বলেন, পচা আলু দিয়ে যেমন রান্না হয় না তেমনি তৃণমূল থেকে যারা নিজেদের আখের গুছিয়ে পিঠ বাঁচাতে বিজেপি আশ্রয় গিয়েছেন তাদের দিয়ে বাংলা জয় করা যাবে না।
একই সাথে প্রতিটি বুথস্তরে মহিলাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি। তিনি বলেন বাংলা এমন এক মাটি যেখানে 50 শতাংশ মহিলা সংরক্ষণ পাওয়া যায়। বাংলার মহিলারা স্বাধীনতার সময় থেকে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আজ ঘরের মেয়েকে রক্ষা করার দিন। বাংলার মা ও মা বোনেরা কোমর বেঁধে আন্দোলনে নামবে।ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ে কটাক্ষ করেন তিনি। শুধুমাত্র মনা পাল ওটার জন্য সাধারণ মানুষ গরীব কৃষকদের উপরে ইচ্ছাকৃতভাবে দ্রব্যমূল্যের বোঝা চাপিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
পেট্রোপণ্যের দাম বাড়লে সমগ্র জিনিসের দাম বাড়বে, সাধারণ মানুষ গরিব মানুষ অসহায় হয়ে পড়বে। এত কিছু জেনেও বারংবার পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণে সোচ্চার হচ্ছে কেন্দ্রীয় সরকার। 2021 বিধানসভা নির্বাচনে মানুষের জবাব দেবে।একই সাথে যেদিন কোচবিহার নাটাবারি বিধানসভা এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং জেলা তৃণমূল মহিলা নেত্রী সুচিস্মিতা দেব শর্মার উপস্থিতিতে বিরাট জনসভা করেন তিনি। দুই সভাতেই কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।তিনি কোচবিহারের তৃণমূলের সমস্ত কর্মী মা-বোনেদের ধন্যবাদ জানিয়ে বলেন,বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে একত্রিত হয়ে আজকের সভায় তাদের উপস্থিতি অবশ্যই প্রশংসার দাবি রাখে।

Post a Comment