কেন্দ্রীয় বাহিনী তার কাজ করবে,আমরা আমাদের কাজ করবো,ভয় পাওয়ার কিছুই নেই, হুমায়ুন কবীর
দি নিউজ লায়নঃ রবিবার মেদিনীপুর শহরের ফেডারেশন হলে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ওই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন পুলিশ আধিকারিক তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবীর।ওই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর সহ তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সুজয় হাজরা, মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায় সহ তৃনমূলের অন্যান্য নেতৃত্ব গণ।ওই প্রশিক্ষণ শিবিরে মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের প্রায় ৫০০ জন মহিলা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ শিবিরে প্রাক্তন পুলিশ আধিকারিক তথা তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবীর বলেন লোকসভা ও বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসে।তাতে ভয় পাওয়ার কিছুই নেই।কেন্দ্রীয় বাহিনী তার কাজ করবে,আমরা আমাদের কাজ করবো।তিনি দলীয় কর্মীদের বলেন সরকারের জনমুখি একাত্তর টি প্রকল্পের সুফল যাতে সবায় পায় তা নিশ্চিত করতে হবে ।পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি ,চাকরি নিয়ে প্রতারণা, কৃষি আইনের কুফল নিয়ে প্রচার করার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন যে আমাদের কাজ বুঝে নিতে হবে ।বুথে গিয়ে মানুষকে ভোট মুখী করতে হবে। দুয়ারে সরকারও পাড়ায় সমাধান কর্মসূচি তাকে আকৃষ্ট করেছে।
তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী দেখতে চান তিনি। তাই তার পাশে থেকে সহযোগিতা করতেই তিনি চাকরি ছেড়েছেন। সেই সঙ্গে তিনি বলেন বিজেপিকে নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই ।বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে বাংলা নিজের মেয়েকে চায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য তিনি দলীয় কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান।
সেই সঙ্গে মহিলারা কিভাবে কাজ করবে তা তিনি বিস্তারিতভাবে তার ভাষণে তুলে ধরেন। তিনি বলেন ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে বোঝাতে হবে রাজ্য সরকার কি কি কাজ করেছে এবং কেন্দ্র সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা একটাও পালন করেনি। তাই তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন। বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন পুলিস আধিকারিক হুমায়ুন কবীর কে কাছে পেয়ে খুশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।

Post a Comment