বিজেপি নেতৃত্বকে না জানিয়েই একতরফাভাবে প্রার্থীর নাম ঘোষণা - The News Lion

বিজেপি নেতৃত্বকে না জানিয়েই একতরফাভাবে প্রার্থীর নাম ঘোষণা

 


দি নিউজ লায়নঃ       ভাজপায় আদি বনাম নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। আরো একবার বিজেপি নেতৃত্বকে না জানিয়েই একতরফাভাবে প্রার্থীর নাম ঘোষণা।   প্রার্থী ঘোষণা হওয়ার আগেই পুরুলিয়ার কাশীপুর বিধানসভায় বিজেপির প্রার্থীর নাম দিয়ে বেশ কয়েকটি ব্যানারে মিলল। শনিবার সন্ধ্যা থেকে কাশীপুর বিধানসভার একাধিক জায়গায় দেখা যাচ্ছে  জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় শিরোনামে ব্যানারে লেখা রয়েছে, "আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে কাশীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিবেক রাঙ্গাকে এই চিহ্নে (পদ্মফুল)ভোট দিনl"


 এই ব্যানারে পাশেই তাঁর ছবি দিয়ে পদ্মফুলের প্রতীক রয়েছেl  সেইসঙ্গে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ দলের একাধিক নেতার ছবি । আর এই ধরনের পোষ্টার ঘিরে প্রবল অস্বস্তিতে পড়েছে বিজেপি জেলা নেতৃত্বl যদিও বিজেপি নেতা বিবেক রাঙ্গার সাফাই,   "এটা তৃণমূলের কাজl কাশীপুরের  বিধায়ক স্বপন বেলথরিয়া এই কাজ করেছেনl মানুষজনকে বুঝিয়ে যখন নিজেদের পক্ষে রাখা যায়না তখন বিভ্রান্তি ছড়িয়ে দেওয়াকে হাতিয়ার করেlকাশীপুরের ওই বিধায়ক সেই কাজই করছেনl"    


 যদিও তাদের গোষ্ঠী কলহে এমন ঘটনা ঘটেছে বলে জানান  কাশিপুরের তৃণমূলের বিধায়ক স্বপন বেলথরিয়া। তিনি বলেন, "এই বিধানসভায় বিজেপির প্রার্থী পদে বহু দাবিদার l  আমরা কেন এই কাজ করতে যাবো? ওদের প্রতীক,প্রার্থীর নামে আমরা প্রচার করবো এটা কি করে হতে পারে নাকি?"   গোষ্ঠী কোন্দল এইযে এই কাণ্ড তা কার্যত মেনে নিচ্ছেন কাশীপুরের বিজেপি নেতা কর্মীরা তাদের একাংশের অভিযোগ যারা নতুন বিজেপি তে আসছেন তারা অনেকেই প্রার্থী হওয়ার জন্য দলের ওপর চাপ সৃষ্টি করতে আগে থেকেই ব্যানার ছাপিয়ে এই ধরনের কাজ করছেন যদিও অনুশাসনের সম্পূর্ণ পরিপন্থী অবিলম্বে দলীয় নেতৃত্ব এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক না হলে দলের শৃঙ্খলা ভেঙে পড়বে।        

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.