লটারিতে ১ কোটি টাকা পেলেন ঘাটালের এক কৃষক - The News Lion

লটারিতে ১ কোটি টাকা পেলেন ঘাটালের এক কৃষক

 


দি নিউজ লায়ন:   ভাগ্য ফেরানোর জন্য লটারি কিনেছিলেন । সেই টিকিট জীবন বদলে দিল পরেশ মন্ডলের । তার বাড়ি পশ্চিমমেদিনীপুর জেলারঘাটালের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের গোপমহল গ্রামে। তিনি পেশায় সাধারণ কৃষক । আগে সোনার কাজ করতেন। সোনার গয়না ব্যবসায় মন্দা আসায় আরো অনেক  কারিগরদের মতো পেশা বদল  করেন   তিনি । 


মাঝে মধ্যেই দু একটা লটারি টিকিট কিনতেন। সোমবার তিনি নাগাল্যান্ড রাজ্য লটারির ডিয়ার লটারির টিকিট কেনেন। ওই দিন বিকেলে খেলার ড্র হয়।  মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি দোকানে টিকিট মেলাতে গিয়ে দেখেন  তাঁর টিকিটের ( ৬১ জে ৯৯০৪৮ ) সঙ্গে হুবুহু মিলে গেছে। প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেন নি । 


তিনি জানান , লটারিতে ১ কোটি টাকা পেয়েছি। ওই টাকা পেয়ে তিনি ও তার পরিবারের সকলেই খুশি। বিষয়টি জানাজানি হলে এলাকার অনেকেই তার বাড়িতে এসে তাকে শুভেচ্ছা  জানায়।যার ফলে  রাতারাতি সংবাদ শিরোনামে  চলে আসে  পরেশ মণ্ডল।তাই খুশি তার গ্রামের বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.