ইংরেজবাজার বিধানসভা এলাকায় শহরের সমস্ত বুথেই এবার থাকছেন মহিলা কর্মী - The News Lion

ইংরেজবাজার বিধানসভা এলাকায় শহরের সমস্ত বুথেই এবার থাকছেন মহিলা কর্মী

 


দি নিউজ লায়ন:   ভোট কর্মীর সংকট কাটাতে ইংরেজবাজার বিধানসভা এলাকায় শহরের সব বুথেই মহিলা কর্মীদ্বারা পরিচালিত করার পরিকল্পনা নিতে চলেছে জেলা প্রশাসন। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শহর এবং গ্রামীণ এলাকায় মিলিয়ে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৬৬ টি। যেহেতু করোনা আবহের মধ্যে নির্বাচন হবে । সেই কারণে এক হাজারের বেশি ভোটার একটি বুথে থাকবে না, এমনি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । এর ফলে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে শহর এবং গ্রামীণ এলাকায় ভোট কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৩৫০ টি


। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় ১৩৪৬ টি ভোট কেন্দ্র বাড়ানো হচ্ছে।  জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৮৮৪ টি। এর মধ্যে এক হাজারেরও বেশি ভোটার রয়েছে ১৫৪০ টি কেন্দ্রে। সেই ভোটকেন্দ্রের বেড়ে দাঁড়াবে ৪২৩০ টি। ভোটকেন্দ্রের বৃদ্ধির সাথে সাথে বেড়েছে ভোট কর্মীর সংখ্যা। সব মিলিয়ে জেলায় ভোট কর্মী প্রয়োজন দাঁড়িয়েছে ১২ হাজারের ওপর।  


জেলা নির্বাচন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রের  সব দপ্তর থেকে কর্মীদের তালিকা নিয়ে রেখেছি আমরা। এবারের নির্বাচনে কোনো অজুহাত দিয়ে ভোট কর্মীদের নাম কাটানোর প্রবণতার মানা হবে না। রাজনৈতিক দলগুলিকে এমন বার্তা দিয়ে রেখেছে জেলা প্রশাসন। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের দলের কর্মীদের ভোট কর্মী হিসাবে নাম বাতিলের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সেটি এবারে মানা হবে না। তার কারণে প্রথম থেকে কঠোর পদক্ষেপ নিবে জেলা প্রশাসন।এর ফলে মহিলা কর্মীদের নির্বাচনে বেশি করে কাজে লাগানোর জন্য মহিলা পরিচালিত ভোট কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ইংরেজবাজার পুরসভা এলাকা থেকে ১৫০ টি ভোট কেন্দ্রে ভোটয গ্রহন পর্বের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে মহিলা কর্মীদের। অর্থাৎ প্রিজাইডিং অফিসার থেকে সাধারণ মহিলা ভোট কর্মী এবং নিরাপত্তারক্ষীরাও থাকবেন মহিলা।


অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী বলেন,  ইংরেজবাজার শহরের বেশি সংখ্যায় মহিলা বোধ করার ওপর জোর দেওয়া হয়েছে। ভোটের দিন এই বুথগুলি মূলত মহিলারা সঞ্চালন করবেন । এমন ১৫০ টি বুথবেছে নিয়েছি। এইজন্য মহিলা ভোটার কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া থাকবে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.