নিরাপত্তারক্ষীকে গুলি করে খুন করে এটিএম ক্যাশভ্যান লুটের চেষ্টা দুষ্কৃতীদের
দি নিউজ লায়নঃ আসানসোলে ২৪ ঘন্টায় দুটি শুট আউটের ঘটনা ঘটল। মৃত্যু হল বেসরকারি এজেন্সির ক্যাশভ্যানের এক গানম্যানের, আহত ক্যাশভ্যানের কর্মী। পৃথক ঘটনায় গুলিবিদ্ধ আরও একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন গুলিবিদ্ধ ব্যক্তি।
বুধবার আসানসোলের একটি বহুজাতিক সংস্থার রিটেল শপ থেকে টাকা নিয়ে একটি বেসরকারি এজেন্সির ক্যাশভ্যান টাকা জমা দিতে ব্যাঙ্কে যাচ্ছিল। ওই রিটেল শপ চত্বরেই চলন্ত গাড়ি থেকে টাকা লুঠ করার চেষ্টা করে ৬ জন দুষ্কৃতি। তারা এলোপাথাড়ি গুলি চালিয়ে ক্যাশভ্যানটিকে থামানোর চেষ্টা করে। গুলি লাগে ক্যাশভ্যানে থাকা গানম্যানের গলায়। ক্যাশভ্যানের ভেঙে যাওয়া কাঁচে গুরুতর আহত হয় ওই বেসরকারি এজেন্সির আরও এক কর্মী। চালক তৎপরতার সঙ্গে আহত দুজনকে নিয়েই গাড়ি নিয়ে সোজা আসানসোল জেলা হাসপাতালে পৌঁছে যায়। সেখানে গুলিবিদ্ধ গানম্যানকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা। মৃত গানম্যানের নাম রবিউল মিদ্দা(৪৬)। আহত ব্যাক্তির নাম প্রশান্ত দেবনাথ।
অন্যদিকে দুষ্কৃতিরা পালানোর সময় একটি বাইক ছেড়ে পালায়। সেই বাইকটি পুলিশ উদ্ধার করেছে। পুলিশ ওই রিটেল শপের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার তদন্তে আসেন এসিপি সেন্ট্রাল তথাগত পান্ডে। তিনি জানিয়েছেন, তদন্ত চলছে। অন্যদিকে পৃথক একটি ঘটনায় বুধবার রাতে কুলটি থানার চিনাকুড়ি এলাকায় এক ব্যাক্তিকে লক্ষ্য করে গুলি চালান হয়। কি কারনে এই ঘটনা তা জানা যায়নি। গুলিবিদ্ধ ব্যাক্তিকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির নাম সুশীল কুমার গৌর(৪০)। তিনি পেশায় অটো চালক ছিলেন। কুলটি থানার পুলিশ ঘটনার তদন্তে।

Post a Comment