লাল মাটিতে পদ্মফুল ফুটবে না, ঘাসফুল ফুটবে, ছত্রধর মাহাতো
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার পিড়াকাটা বাজারে শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় বক্তব্য রাখেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি , তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ,তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাত, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দিনেন রায় ও প্রদ্যোত ঘোষ,জেলাপরিষদ এর সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, সুজয় হাজরা, সঞ্জীবন দাস সহ আরো অনেকে।সভাটি পরিচালনা করেন তৃনমূলের শালবনি ব্লকের সভাপতি নেপাল সিংহ।
প্রকাশ্য সমাবেশে তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন পিড়াকাটার সমাবেশ জানান দিচ্ছে ২০২১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসছে। তিনি বলেন লালগড়ে বিজেপির সমাবেশ প্রমাণ করে দিয়েছে বিজেপি গাড্ডায় পড়েছে। নাডা এসে বিজেপিকে গাড্ডায় ঢুকিয়ে দিয়ে গিয়েছে। তিনি আরো বলেন যে ভাদ্র মাসে যেমন কুকুরের অবস্থা হয়। তেমনি দুটো কুকুর এর অবস্থা সেই রকম হয়েছে। তাদের লেজে পেট্রোল ঢেলে দিয়ে গোটা রাজ্যে বিজেপি ছোটাচ্ছে, কিন্তু কোথাও তাদের সাথে লোক পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে ছত্রধর মাহাতো বলেন বাম সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও জঙ্গলমহল এলাকার উন্নয়নে কোনো কাজ করেনি। জঙ্গলমহলের উন্নয়নের কাজ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে।
২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জঙ্গলমহল কে ভারতের মানচিত্রে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের প্রতিটি মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, সেখানের কোন নাড্ডার ছবি থাকবে না। জঙ্গলমহলের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। তাই উন্নয়নের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জঙ্গলমহলের শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই জঙ্গলমহলের জনজাতি সম্প্রদায়ের সমস্ত মানুষের কাছে তার আবেদন এই শান্তি কে অব্যাহত রাখুন। এই এলাকায় 2011 সালের আগে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা নিশ্চয়ই কেউ ভুলে যাননি। সিপিএমের হার্মাদরা নির্বিচারে মানুষদের উপর অত্যাচার করেছিল। সেই হার্মাদরা লাল জামা খুলে ফেলে গেরুয়া জামা গায়ে দিয়ে বড় বিজেপি নেতা হয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।
তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতি করেনা তৃণমূল কংগ্রেস শান্তি উন্নয়ন চায়। তাই 2011 সালে গোটা রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিল। তারপর থেকে গোটা রাজ্যের উন্নয়নে কেন্দ্র সরকারের বঞ্চনা সত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলে যাচ্ছেন। তাই তিনি বলেন লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি ভোট নিয়েছিল। কিন্তু জঙ্গলমহলের উন্নয়নে তারা কোনো কাজ করেনি। তাই 2021 সালের বিধানসভা নির্বাচনে মিথ্যাবাদী বিজেপি তিনি প্রত্যাখ্যান করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন লাল মাটিতে 2021 সালে পদ্মফুল ফুটবে না, লাল মাটিতে ফুটবে ঘাসফুল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন জনগণের আশীর্বাদে।
তিনি তার ভাষণে আরো বলেন যে কেউ কেউ এসে বলছে আমরা জঙ্গলমহলের মুক্তিসূর্য, ভূমিপুত্র। জঙ্গলমহলের মুক্তিসূর্য জঙ্গলমহলের মানুষ, অন্য কেউ নয়। তিনি বলেন দিলীপ ঘোষের মতো অশিক্ষিত আমরা নই ।তাই তিনি বিজেপি থেকে সকলকে দূরে থাকার আহ্বান জানান। ওই সমাবেশে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আগামী দিনেও আপনাদের পাশে থাকবে। তাই বিজেপির অপপ্রচারে কান দেবেন না। যে বিজেপি সরকার কৃষক বিরোধী কৃষি বিল পাস করেছে যে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষকেরা আন্দোলন করছে, সেই কৃষকদের পাশে বিজেপি জানায়নি। বিজেপি বাংলায় কৃষক দরদী সাজার চেষ্টা করছে। আপনারা বিজেপিকে বিশ্বাস করবেন না ,বিজেপি থেকে দূরে থাকবেন।

Post a Comment