মুরগি চুরির প্রতিবাদ করায় এলাকার মহিলাদের প্রথমে মারধর তারপরে তাদের দিকে কুকুর লেলিয়ে দেয়ার অভিযোগ
দি নিউজ লায়নঃ মুরগি চুরির প্রতিবাদ করায় এলাকার মহিলাদের প্রথমে মারধর তারপরে তাদের দিকে কুকুর লেলিয়ে দেয়ার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। কুকুরের কামড়ে গুরুতর জখম 6 মহিলা। যাদের মধ্যে দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে। গোটা ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার ইংরেজবাজার থানার যদুপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়।
এই ঘটনায় হামলাকারী অভিযুক্ত সঞ্জয় মণ্ডল এবং তার দলবলের বিরুদ্ধে আক্রান্তের পরিবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহতদের নাম শংকরী মণ্ডল (৩৮), জলি মণ্ডল (৩৬), সোনেকা মণ্ডল (৪০), কৃষ্ণ মণ্ডল (৩৫), লক্ষ্মণ মণ্ডল (৪৫) এবং প্রদীপ মণ্ডল (৩০)। আহতদের মধ্যে শংকরী এবং জলিকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন তারা।
পাশাপাশি দুষ্কৃতীদের পালিত একটি কুকুরের কামড়ে গুরুতর জখম হয়েছেন ওই সাতজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে , শংকরীর বাড়ি থেকে মুরগি চুরির অভিযোগ উঠে প্রতিবেশী সঞ্জয়ের বিরুদ্ধে। তারপরই গোলমালের সূত্রপাত । শংকরীর পরিবার এই মুরগি চুরির প্রতিবাদ করাতেই অভিযুক্ত সঞ্জয় মণ্ডল তার দলবল কুকুর ছেড়ে প্রতিবাদীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে এই হামলার ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment