হেড়োভাঙা নদীতে নিখোঁজ মহিলা পর্যটকের দেহ উদ্ধার - The News Lion

হেড়োভাঙা নদীতে নিখোঁজ মহিলা পর্যটকের দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ     শনিবার রাতে নিখোঁজ মহিলা পর্যটকের দেহ উদ্ধার করল পুলিশ।নিখোঁজ মহিলা পযটকের নাম প্রতিমা দোলুই।উল্লেখ্য  গত ৩১ জানুয়ারী দুপুরে ঝড়খালি কোষ্টাল থানার ঝড়খালি জেটিঘাট সংলগ্ন হেড়োভাঙা নদীতে একটি পর্যটক বোঝাই বোট উল্টে গিয়ে ডুবে যায়।ঘটনায় সুবোধ জীতানু নামে এক পর্যটকের মৃত্যু হয়।


পাশাপাশি প্রতিমা দোলুই নামে এক মহিলা পর্যটক নিখোঁজ ছিলেন।প্রতিমা দোলুই কুঁদঘাট এলাকার বাসিন্দা।তার খোঁজে সুন্দরবনের হেড়োভাঙা নদীবক্ষে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান।অবশেষে এদিন বিকালে নদীতে মহিলার দেহ ভাসতে দেখে মৎস্যজীবীরা।


তারা কোষ্টাল পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে কোষ্টাল পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।কোষ্টাল পুলিশ জানান একটি পর্যটকদের বোট উল্টে গিয়ে ডুবে গিয়ে ছিল।তখন এক মহিলা পর্যটক  নিখোঁজ ছিল।এদিন নদী থেকে মৃত মহিলা পর্যটকের দেহ উদ্ধার করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.