বিজেপির পরিবর্তন যাত্রাকে লরি যাত্রা বলে কটাক্ষ করলেন কুনাল ঘোষ - The News Lion

বিজেপির পরিবর্তন যাত্রাকে লরি যাত্রা বলে কটাক্ষ করলেন কুনাল ঘোষ

 


দি নিউজ লায়নঃ     শনিবার বিজেপির পরিবর্তন যাত্রাকে লরি যাত্রা বলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ। নাড্ডার জনসভায় বিজেপির রাজনৈতিক মঞ্চে যেভাবে চৈতন্য মহাপ্রভুর মতোএকজন মহাপুরুষ কে অপমানিত করে নবদ্বীপ শহরের বাসিন্দাদের ভাবাবেগ কে আঘাত করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা যেখানেই থাকুন অবিলম্বে  তাকে নবদ্বীপবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। রবিবার সরকার পাড়ার নিশান ক্লাবের মাঠে তৃণমূলের জনসভা শেষে পৌর ভবনে সাংবাদিক বৈঠকে এভাবেই নাড্ডা কে কাঠগড়ায় তোলেন তৃণমূল কংগ্রেসের মুখপত্র কুনাল ঘোষ।


 তিনি কার্যত পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে বলেন, ওটা আসলে লরি যাত্রা বা যাত্রা পালা। আসন্ন ২০২১ এর নির্বাচনে তৃণমূল যে ছেড়ে কথা বলবেনা আজ জনসভায় সাধারন মানুষের উপস্থিতি বলে দিচ্ছে ।  এই মুহূর্তে বিরোধীদল মিথ্যে ভাষণ মিথ্যে প্রতিসূতি দিয়ে  সভা গরম করছে ।, পাল্টা সভায়  রাজ্যর অগ্রগতি নানা প্রকল্পের কথা উঠছে ।মানুষ বুজতে পারছেন । আজ যে ভাবে মানুষের ঢল নেমেছিল  নবদ্বীপ শহরতলীতে।  শনিবার নবদ্বীপ চোটির মাঠ প্রাঙ্গনে এক জনসভায় উপস্থিত হয়ে পরিবর্তনের ডাক দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সেই পরিবর্তন কিসের ত্রিপুরা ,আসামের মতো ?


   বিজেপির সভার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার বিকেল তিনটের সময় নবদ্ধীপ পৌরসভার সরকার পাড়া সংলগ্ন নিশান ক্লাব এর ময়দানে তৃণমূলের জনসভা বিজেপি নেতৃত্বদের চিন্তায় ফেলবে।  নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র কুনাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়, নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা সহ স্থানীয় নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.