তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও কয়েকজন কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৬ - The News Lion

তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও কয়েকজন কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৬

 


দি নিউজ লায়নঃ     তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও কয়েকজন কর্মীকে মারধরের ঘটনায় ৬ বিজেপি সমর্থককে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনা রায়না থানার বনগ্রাম এলাকায়। ধৃতদের নাম চরণ দাঁ, সন্দীপ মাঝি, শেখ মহম্মদ, পলাশ হাজরা, কৃষাণু রায় ও শ্রীকান্ত মালিক। রায়না থানার বলাগড়, বোড়ো, সুলতানবাদ ও রাইনগরে ধৃতদের বাড়ি। পুলিস জানিয়েছে, শনিবার দুপুরে বিজেপির কয়েকজন লাঠি, টাঙি, রড প্রভৃতি নিয়ে বনগ্রামে তৃণমূলের পাির্ট অফিসে হামলা চালায়। 


অফিসের চেয়ার, টেবিল, টিভি ও পাির্টর ব্যানার ভেঙে দেওয়া হয়। দলের পতাকা ছিঁড়ে দেওয়া হয়। কয়েকজন তৃণমূল কর্মী বাধা দিতে যান। তাঁদের মারধর করা হয়। মারধরে শেখ আমজাদ, শেখ চাঁদ মহম্মদ সহ কয়েকজন গুরুতর জখম হন। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করা হয়। রায়না হাসপাতালে জখমদের চিকিৎসা করানো হয়। ঘটনার বিষয়ে বনগ্রামের বাসিন্দা শেখ মতাহার থানায় অভিযোগ দায়ের করেন।


 তার ভিত্তিতে ১৩ জনের বিরুদ্ধে বেআইনি জমায়েত, ভাঙচুর, মারধর, মারাত্মকভাবে জখম করা প্রভৃতি ধারায় মামলা রুজু হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। এরপর শনিবার রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে ভাঙা টিভি, চেয়ার, ফেস্টুন বাজেয়াপ্ত করা হয়। হামলায় ব্যবহৃত লোহার রড ও লাঠি পুলিস বাজেয়াপ্ত করেছে। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৯ ফেব্রুয়ারি ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.