সোনামুই গ্রামে চক্রবর্তী পরিবারের প্রাচীন জগদ্ধাত্রী মন্দিরে প্রায় চার লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা চুরি
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনামুখী গ্রামে চক্রবর্তী পরিবারের প্রাচীন জগদ্ধাত্রী মন্দিরে শনিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। রবিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্যাস কাটার জিনিস দিয়ে মন্দিরের লোহার গেট কেটে ভিতরে ঢুকে ঠাকুরের গায়ে থাকা প্রায় চার লক্ষ টাকার সোনা ও রুপার গহনা দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায় বলে সোনামুখী গ্রামের চক্রবর্তী পরিবারের সদস্য তপন চক্রবর্তী ও রেখা রানী চক্রবর্তী জানান। তারা বলেন এর আগে এই মন্দিরে দুইবার চুরির ঘটনা ঘটেছিল ।
তারপর মন্দির সংস্কার করা হয় এবং মন্দিরের দরজা লোহার তৈরি করা হয়। প্রায় ৩০০ বছরের প্রাচীন ওই জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির । এলাকার প্রতিটি মানুষ প্রতিদিন ওই মন্দিরে পুজো দিতে আসেন। রবিবার সকালে মন্দিরের পুরোহিত বিষয়টি দেখতে পান। যার ফলে চক্রবর্তী পরিবার সহ ওই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। দাসপুর থানায় লিখিতভাবে ওই মন্দিরে চুরির ঘটনাটি জানানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে দাসপুর থানার পুলিশ মন্দিরে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি দ্রুত অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে ।সেই সঙ্গে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশি টহল দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রতিনিয়ত এলাকায় চুরির ঘটনা ঘটছে বলে গ্রামবাসীরা জানান। যার ফলে ওই এলাকার গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন বলে তারা জানান।

Post a Comment