গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ - The News Lion

গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ    গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। নিহতের নাম  রুপালি খাতুন। মৃতের পরিবারের অভিযোগ,   শনিবার রাতে রুপালির শ্বশুরবাড়ি থেকে টেলিফোন মারফত জানানো হয় সে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে এসে তারা জানতে পারে প্রায় 100 শতাংশ দগ্ধ হয়েছিল রুপালি। রবিবার সকালে মৃত্যু হয় তার।


 ইতিমধ্যেই বধূ হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে পুন্ডিবাড়ী থানা তে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। রুপালিকে মারধর করা হতো বলেও অভিযোগ রয়েছে।


 শনিবার অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ফেলে রেখে চলে যায় তার শ্বশুরবাড়ির লোকজন। তারপর থেকে এখনো পর্যন্ত কোন খোঁজ খবর নেয়নি তারা। পুলিশ সূত্রে জানানো হয়েছে , মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত চলছে সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.