কোচবিহারে হিংসা ছড়াতে আসছে অমিত শাহ। অশান্তি করলে পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি তৃণমূলের - The News Lion

কোচবিহারে হিংসা ছড়াতে আসছে অমিত শাহ। অশান্তি করলে পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি তৃণমূলের

  


দি নিউজ লায়নঃ     "বিজেপি মানেই সন্ত্রাস বিজেপি মানে হিংসা,আর শান্ত কোচবিহারে অশান্ত হিংসা ছড়াতে আসছেন অমিত শাহ। কোচবিহারের রথ যাত্রার নামে হিংসা ছড়ানোর চেষ্টা হলে অবশ্যই যুব তৃণমূল তা রুখে দেবে।"কোচবিহারের সাংবাদিক বৈঠক করে এই কথাই জানালেন কোচবিহার জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।  11 ফেব্রুয়ারি কোচবিহারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


 ঐদিন জেলার সর্বত্র ছোট ছোট ক্যাম্প করে পাহাড়া দেবে যুব তৃণমূল যোদ্ধারা। কোথাও কোনো বিশৃঙ্খলা দাবা অশান্তি সৃষ্টি হতে গেলে তার রুখে দেবে তারা। তার জন্য যে কোন মূল্য দিতে প্রস্তুত যুব তৃণমূল বলে ঘোষণা করেন অভিজিৎ। তিনি বলেন ধর্মীয় ভাবাবেগকে আক্রমণ করে কোন রকম স্লোগান, অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। তার সাথে তিনি এও বলেন,রথযাত্রা আমরা রুখে দেবো না কিন্তু কোথাও সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করলে অবশ্যই তা রুখে দেবে। অভিজিত বাবু কটাক্ষ করে বলেন,রথযাত্রা নয় এটা মন্দির মসজিদ ভাঙ্গার যাত্রা। 


এর মাধ্যমে সন্ত্রাসসহ ছাড়া অন্য কোন কিছুই হবে না। এভাবে এল কে আদভানি একটি যাত্রাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল। এবারও একই ধরণের কাজও চলছে কোচবিহারে। যে কোন রাজনৈতিক দল তার কর্মসূচি পালন করতে পারে কিন্তু ধর্ম ধর্মকে আঘাত করে নয়।  কোচবিহারের মাটিতে এই ধরনের কোনো চেষ্টা করা হলে যেকোনো মূল্যে তা রুখে দেবে যুব তৃণমূল যোদ্ধারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.