শিলিগুড়ির দুই প্রান্তে দুই শিল্প তালুকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়নঃ শিলিগুড়ির দুই প্রান্তে দুই শিল্প তালুকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এসএআইপি প্রকল্পের আওতায় উত্তরে ৪০০কোটি টাকার বিনিয়োগ। উৎসাহী শিল্পদ্যোগীরা। হতে চলেছে ৩০০০কর্মসংস্থান।শিলিগুড়ির ফুলবাড়ির জটিয়াখালী ও বিন্নাগুড়িতে দুটি শিল্পতালুক গড়ে উঠেছে। সোমবার বর্ধমান থেকে ভ্যারচুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পতালুক দুটির উদ্বোধন করেন। এদের মধ্যে শিলিগুড়ির অদূরে বিন্নাগুড়িতে ২৭একর জমির ওপর 'শিল্পব্রত' নামে একটি শিল্প পার্ক রয়েছে।
৫০কোটি টাকা ব্যায়ভারে এটি গড়ে তোলা হয়েছে।৯২টি ইউনিট এখানে চালু হবে। সরাসরি ১০০০কর্মসংস্থান হবে। মালিক শিল্পগোষ্ঠী জানায় আগামী একবছরের মধ্যে ২০০কোটি টাকার বিনিয়োগ হবে এই শিল্পতালুকে বলেই মনে করছেন তারা। অন্যদিকে ফুলবাড়ি জটিয়াখালিতে ৪৫একর জমির ওপর বিভিন্ন ধরনের শিল্পের জন্য ৮০টি ইউনিট সম্পন্ন শিল্প পার্ক তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ফোম কাঁটাতার ও চা প্যাকেজিং নিয়ে তিনটি ইউনিটের কাজও চালু হয়ে গিয়েছে বলে জানান কর্তৃপক্ষ। এখানে প্রত্যক্ষভাবে ২০০০জনের কর্মসংস্থান হবে এই শিল্প পার্কে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক অধিকারীকেরা। দুই শিল্পের তালুকের ক্ষেত্রে শিল্পপতিদের রাস্তা পানীয় জল বিদ্যুৎ সহ প্রয়োজনীয় পরিষেবাগুলি প্রদান করছে রাজ্যের সরকার। উল্লেখ্য উত্তরবঙ্গ সফরকালেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন- উত্তরে আগামীতে প্রচুর শিল্প আসছে। পাশাপাশি সে কারণে উত্তরবঙ্গের ছাত্র যুবদের নিজেদের দক্ষতাকে শান দিয়ে তৈরি থাকার কথা জানিয়েছিলেন তিনি। আর যেমন কথা তেমন কাজ এদিন শিলিগুড়িতে দুই বৃহৎ শিল্প তালুকের উদ্বোধনের মধ্য দিতে প্রথম ধাপের সূচনা করলেন তিনি বলেই মনে করা হচ্ছে।

Post a Comment