জে পি নাড্ডা কে চ্যালেঞ্জ জানিয়ে বেলপাহাড়ীতে তৃণমূলের মিছিল
দি নিউজ লায়নঃ মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার লালগড়ে বিজেপির রথ যাত্রার সূচনা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিনাড্ডা। তার আগেই তাকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ঝাড়্গ্রাম জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও কর্মীসভার আয়োজন করা হয়। সোমবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার ভুলাভেদা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি হটাও ডাক দিয়ে এক মিছিল ও রাজনৈতিক কর্মী সভার আয়োজন করা হয়। ওই মিছিলে ও কর্মী সভায় নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির চেয়ারম্যান বীর বাহা সরেন টুডু ও কো-অর্ডিনেটর অজিত মাহাতো সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বিজেপি হটাও অভিযানের ডাক দিয়ে মহামিছিলের আয়োজন করা হয়েছিল। ওই মহা মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলাদের উপস্থিত ছিল সবচেয়ে বেশি।ভুলাভেদা জনকল্যাণ হাই স্কুল প্রাঙ্গণে কর্মী সভায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী তার ভাষণে বলেন বিজেপি দলটি হল একটি মিথ্যাবাদী পার্টি। এরা সন্ত্রাস ছাড়া অন্য কিছুই জানে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোট নিয়ে ছিল। কিন্তু জঙ্গলমহলের শান্ত প্রিয় মানুষ বিজেপির ধান্দা বাজি ধরে ফেলেছে। তাই দলে দলে বিজেপি দল ছেড়ে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তাই দিল্লি থেকে উড়ে আসছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিনাড্ডা। তিনি জেপি নাড্ডা কে চ্যালেঞ্জ জানিয়ে বলেন বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে আর পদ্ম ফুটবেনা। জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। তা আগামী দিনে প্রমাণ হবে ।জঙ্গলমহল যখন অশান্ত হয়েছিল তখন জীবনের ঝুঁকি নিয়ে একমাত্র ছুটে এসেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জঙ্গলমহলের মানুষকে বলেছিলেন আমি উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করব। তাই ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য হল বাংলা যেখানে মাওবাদীরা এসে আর ঘাঁটি গাড়তে পারেনি। তাই তিনি মাওবাদীদের আন্দোলন যেমন রুখে দিতে পেরেছেন ।তেমনি উন্নয়নের মাধ্যমে গোটা জঙ্গলমহল জুড়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন। জঙ্গলমহলের মানুষ সেই শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। বিজেপি হাজার চেষ্টা করলেও আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে আর পদ্ম ফোটাতে পারবে না। তাই জেপিনাড্ডা কেন নরেন্দ্র মোদি এলে ও জঙ্গল মহলের মানুষ আর বিজেপির পাশে নেই। তা আগামী বিধান সভা নির্বাচনে প্রমাণিত হবে। সেই সঙ্গে তিনি বলেন হিংসা নয় শান্তি চাই, বিভেদ নয় ঐক্য চাই ,জঙ্গলমহলের উন্নয়ন চাই। তাই জঙ্গলমহলের মানুষ বিজেপিকে হটানোর জন্য কোমর বেঁধে নেমে পড়েছে।

Post a Comment