মধ্যপ্রাচ্য থেকে আনা ৪৫০ বছরের পুরাতন দুর্লভ হরিণের শিং সংগ্রহশালায় দান - The News Lion

মধ্যপ্রাচ্য থেকে আনা ৪৫০ বছরের পুরাতন দুর্লভ হরিণের শিং সংগ্রহশালায় দান

 


দি নিউজ লায়নঃ   প্রায় ৪৫০ বছরেরও বেশী পুরনো মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করা দুর্লভ হরিণের শিং সংগ্রহশালায় দান। সোমবার ভরতপুরের আন্দুলিয়া গ্রামের গুপ্ত পরিবারের সদস্য আইনজীবী সুভাষ গুপ্ত তার পরিবারের তরফ থেকে কান্দি আচার্য রামেন্দ্রসুন্দর স্মৃতি সংগ্রহশালা কর্তৃপক্ষের হাতে হরিণের শিং তুলে দেয়। আয়ুর্বেদ চিকিৎসায় দুরারোগ্য ব্যধিতে ওই শিং ব্যবহার করা হয়। বহু বছর ধরে তা সংরক্ষিত করা ছিল আন্দুলিয়া গ্রামের গুপ্ত পরিবারে। 


এদিন মহকুমা শাসকের দপ্তরে তাদের পরিবারের প্রতিনিধিরা তুলে দেন। উপস্থিত ছিলেন গুপ্ত পরিবারের প্রতিনিধি তথা ব্যাঙ্কশাল কোর্টের প্রাক্তন মুখ্য সরকারি আইনজীবী সুভাষ গুপ্ত, অবসরপ্রাপ্ত বিচারক নবেন্দ্যু বড়াল, মহকুমা শাসকের প্রতিনিধি ডেপুটি ম্যাজিস্ট্রেট সমীরণকৃষ্ণ মণ্ডল সহ অন্যান্যরা।সংগ্রহশালার অধ্যক্ষ প্রণব আচার্য বলেন, বিষাণ নামে এই শিং অ্যান্টিক।


 শুধু অর্থের বিচারে নয়, ইতিহাসের বিবেচনায় এর মূল্য অনেক। সুভাষবাবু বলেন, পরিবারে এক সময় আয়ুর্বেদের ভালো রকমের চর্চা ছিল। হরিনাথ গুপ্ত, রমানাথ গুপ্তরা তাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সেই সময় ওই শিং কাজে লাগত। আমরা চাই এই শিং সংগ্রহশালার গরিমা বাড়িয়ে তুলুক। এটি যে সংগ্রহশালায় সংরক্ষিত হচ্ছে তার সঙ্গে আমাদের পরিবারের ইতিহাস জড়িয়ে রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.