কি আছে আজ আপনার ভাগ্যে, জানতে দেখে নিন আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষ রাশি: পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলের সিনিয়রদের কথা মত চলার চেষ্টা করুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে।
বৃষ রাশি: সরকারি চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে। কিছু বকেয়া অর্থ আদায়ের সুযোগ রয়েছে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসা-বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়।
কর্কট রাশি: জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
সিংহ রাশি: দিনটি ভাগ্য উন্নতির। জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। বিজ্ঞান ও প্রযুক্তির সাথে জড়িতদের ভালো আয় রোজগার হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
কন্যা রাশি: দিনটি ব্যবসা-বাণিজ্যে অগ্রগতির। অংশিদারী কাজে সাফল্য লাভ। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে। সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাহায্য আশা করতে পারেন।
তুলা রাশি: আজ দিনটি ভালো যাবে না। শারীরিক ও মানসিক অস্থিরতা দেখা দেবে। কাজে কর্মে অনাকাঙিক্ষত বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারেন। অধিনস্ত কোনো কর্মচারীর আচরণে মেজাজ ঠিক রাখা কষ্টকর।
বৃশ্চিক রাশি: কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে।
ধনু রাশি: আজ দিনটি প্রত্যাশা পূরণের। পারিবারিক জীবনে প্রত্যাশিত কিছু অগ্রগতি হবে। আত্মীয়দের সাহায্য সহযোগীতা আশা করতে পারেন। সাংসারিক ক্ষেত্রে মায়ের সাহায্য লাভ। জমি ভূমি ও আবাসন সংক্রান্ত জটিলতার অবসান হবে।
মকর রাশি: দিনের শুরুতে ভালো কোনো সাংবাদ পেতে পারেন। সাংবাদিক ও মিডিয়াকর্মীদের বাড়তি আয় রোজগার হতে পারে।জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত দিক ভালো যেতে পারে।
কুম্ভ রাশি: শরীর ভালো না-ও থাকতে পারে। আহারে বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। বকেয়া বিল আদায়ে সফল হবেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি।
মীন রাশি: বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। আবেগ সংযত রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। চলাফেরায় সর্তকতা অবলম্বন করুন।

Post a Comment