দিলীপ ঘোষের দুর্গাকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ, দুর্গাপুরে টিএমসির মহিলা মিছিল
দি নিউজ লায়নঃ দুর্গাপুর, ১৩ ফেব্রুয়ারিঃ বিজেপির রাজ্যসভাপতি দুর্গা মাতা কে নিয়ে তিনি কে এবং কোথা থেকে এলেন এমন প্রশ্ন তোলার প্রতিবাদে দুর্গাপুরে শাসকদলের মহিলা সংগঠনের বিরাট মিছিল আয়োজিত হল শনিবার।
ভিড়িঙ্গী মোড় থেকে স্টিল মার্কেট পর্যন্ত এই মিছিলে মহিলারাও আওয়াজ তুললেন, "" খেলা হবে, খেলা হবে,এক্কা,দুক্কা খেলা হবে।""দুর্গাপুর পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য রাখী তিওয়ারি দিলীপ ঘোষের দুর্গা মাতাকে নিয়ে প্রতিক্রিয়া প্রসঙ্গে প্রতিবাদ করেন এবং তিনি জানান শুধু দলীয় কর্মীরা নন আজ এর প্রতিবাদে বহু সাধারণ মহিলা এসেছেন।।

Post a Comment