সিংহানিয়া চাবাগানে খাচা বন্দী হল একটি চিতাবাঘ
দি নিউজ লায়নঃ ডুয়ার্সের সিংহানিয়া চাবাগানের ৮ নম্বর সেকশনে খাচা বন্দী হল একটি চিতাবাঘ। শুক্রবার রাতে চিতাবাঘটি খাচাবন্দী হয়। দলগাওয়ের জঙ্গল লাগোয়া সিংহানিয়া চাবাগানে বেশ কয়েকদিন থেকেই চিতাবাঘটিকে ঘোরাফেরা করতে দেখেছিলেন স্থানীয়রা। এলাকায় চিতাবাঘ ধরতে খাচা পাতার দাবি করেন স্থানীয়রা। ছাগলের টোপ দিয়ে খাচা পাতে বন দফতর।
ছাগল খেতে এসেই ফাদে পড়ে চিতাবাঘটি। চিতাবাঘটি কে উদ্ধার করে প্রাথমিক চিকিতসার পর জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও কুমার বিমল বলেন, " ৬ থেকে ৭ বছর বয়সের স্ত্রী লেপার্ডটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। লেপার্ডটি সম্পূর্ন সুস্থ্য ছিল।"

Post a Comment