দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে ৩৮তম বইমেলা
দি নিউজ লায়নঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হতে চলেছে ৩৮তম উত্তরবঙ্গ বইমেলা। গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বইমেলা শুরু হতে চলেছে। আগামী ২৬শে মার্চ থেকে ৭ই মার্চ পর্যন্ত ১০দিন ব্যাপী বইমেলায় এবারে নেতাজিকে সম্মান জানিয়ে বইমেলা প্রাঙ্গনকে সুভাষ প্রাঙ্গনে নামাঙ্কিত করা হয়েছে।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর অমূল্য উদ্ধৃতি সংকলনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যা গোটা বইমেলা প্রাঙ্গণ জুড়ে থাকবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী গৌতম দেব জানান ছোট শিশু কিশোরদের দীর্ঘ বন্দি দশা কাটাতে বসে আঁকো প্রতিযোগিতা, হস্তাক্ষর প্রতিযোগিতা, ক্যুইজের আয়োজন করা হয়েছে। বইমেলা কমিটির তরফে জানানো হয় দিল্লি,নয়ডা,মুম্বাই এবং কলকাতার নামি প্রকাশনা সংস্থাগুলি আসছে। একই সঙ্গে আমেরিকার একটি খ্যাতনামা প্রকাশনা সংস্থা তাদের সেরা সংগ্রহের ঝাঁপি নিয়ে হাজির থাকবে। কোভিড বিধি মেনে মোট ৫০টি স্টল বসতে চলেছে বইমেলায়।

Post a Comment