বাংলার মানুষ মিথ্যাবাদী বিজেপি কে উপযুক্ত জবাব দিবে, বিক্রম প্রধান - The News Lion

বাংলার মানুষ মিথ্যাবাদী বিজেপি কে উপযুক্ত জবাব দিবে, বিক্রম প্রধান

 


দি নিউজ লায়নঃ     মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার অন্তর্গত মোহনপুর ব্লক এর সাউট্যা অঞ্চলের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক বিক্রম প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী প্রদীপ পাত্র, মানিক মাইতি সহ আরো অনেকে। মঙ্গলবার মোহনপুর ব্লক এর সামসারা থেকে শ্রীরামপুর পর্যন্ত একটি ঢালাই রাস্তার তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন  ।এছাড়াও একটি সোলার পাম্পের উদ্বোধন করেন । সেই সঙ্গে আরও কয়েকটি প্রকল্পের তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই প্রকল্প গুলির উদ্বোধনী অনুষ্ঠানে দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন মানুষ শান্তি ও উন্নয়ন চায়।


 বাংলার মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে আগামী বিধানসভা নির্বাচনে রায় দিবেন । সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলায় কোন উন্নয়ন চায় নি। তিনি বিজেপিকে মিথ্যাবাদী দল বলে আখ্যা দেন ।সেই সঙ্গে তিনি বলেন গোটা দিল্লি যদি বাংলায় এসে পড়ে থাকে তাহলেও বাংলায় তৃণমূল কংগ্রেস কে ক্ষমতা থেকে বিজেপি সরাতে পারবে না। কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। তাই তিনি বিজেপিকে এক হাত নিয়ে বলেন হিংসা ও সন্ত্রাস ছড়িয়ে বাংলার ভোট লুট করা যাবেনা। বাংলার সচেতন মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দিবেন।


 সেই সঙ্গে তিনি বলেন  ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি বিধায়ক হিসেবে কি কাজ করেছেন তাও তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন তার ভাষণে। সেই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারী ও রাজিব ব্যানার্জি কে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন এদের মত বেইমান আর ভারতবর্ষের কেউ নেই ।কারণ এরা বিজেপির সর্বভারতীয় নেতা হয়ে গিয়েছেন ।তাই বিজেপিতে টিকে থাকার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ করছে যা বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার  মানুষ  তাদের উপযুক্ত জবাব দিবে। তাই তিনি সর্বস্তরের মানুষকে বলেন আপনাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে প্রত্যাখ্যান করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.