মোহনপুরে হুমায়ুন কবীরের হাত ধরে প্রায় ৫০০ জন বিজেপি দল ছেড়ে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে - The News Lion

মোহনপুরে হুমায়ুন কবীরের হাত ধরে প্রায় ৫০০ জন বিজেপি দল ছেড়ে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে

 


দি নিউজ লায়নঃ    সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুর ব্লক এর গোমুন্ডা বাজারে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবীর, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি,দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নির্মল ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ পাত্র, কৌসর আলি ও মানিক মাইতি সহ আরো অনেকে। 


ওই প্রতিবাদ সভায় বিমলেন্দু বিকাশ দত্ত , অসীম গিরি ,অমল পাত্র, সুবল গিরির নেতৃত্বে প্রায় ৫০০ জন বিজেপির কর্মী ও সমর্থক বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবীর, জেলা সভাপতি অজিত মাইতি ,বিধায়ক বিক্রম প্রধান সহ উপস্থিত নেতৃত্ব গন। তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবীর যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের স্বাগত জানিয়ে দলকে শক্তিশালী করে তোলার জন্য কাজ করার নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি বলেন বিজেপি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনে ভোট নিয়েছিল। তাই মানুষ তাদের ভুল বুঝতে পেরে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিনে আরও বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে তিনি জানান ।


তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কোন ভয় করবেন না, আপনাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকার  এর বঞ্চনা সত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে কাজ করছেন। ডিজেল-পেট্রোল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন কেন্দ্রীয় সরকার এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অথচ সাধারণ মানুষ পেট্রোল ,ডিজেল ও রান্নার গ্যাস এর মূল্যবৃদ্ধির জন্য অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন ।প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আর বিজেপি নেতারা বাংলা দখলের জন্য বাংলায় এসে বড় বড় কথা বলছেন ।তিনি তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য উপস্থিত সকলকে বার্তা দেন। 


তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। লোকসভা নির্বাচনের কোনো প্রভাব পড়বে না এবং বিজেপির কোন চক্রান্ত কাজে আসবে না ।মানুষ বুঝে গেছে কার সাথে তারা থাকবেন ।তাই দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। দাঁতন এর বিধায়ক বিক্রম প্রধান বলেন লোকসভা নির্বাচনে মোহনপুর ব্লক এর বিভিন্ন এলাকায় মানুষকে ভুল বুঝিয়ে দলে নিয়ে ছিলো বিজেপি। তাই তারা  বিজেপিতে সামিল হয়েছিলেন। কিন্তু বিজেপির আসল রূপ এখন তারা দেখতে পাচ্ছে ।তাই বিজেপির মত সাম্প্রদায়িক শক্তি একটি দলে তারা থাকতে চান না। তারা চান শান্তি উন্নয়ন। তাই বিজেপি দল ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন মানুষ কার সাথে আছে তা আগামী বিধানসভা নির্বাচনে প্রমাণ হবে। বাংলা থেকে বিজেপি উৎখাত হবে। মানুষ তৃণমূলের পাশে রয়েছে মমতা বন্দোপাধ্যায়ের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.