বনগাঁয় মা-মেয়েকে ব্যাপক মারধর ও চুল কেটে নেওয়ার অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত মহিলা - The News Lion

বনগাঁয় মা-মেয়েকে ব্যাপক মারধর ও চুল কেটে নেওয়ার অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত মহিলা

 


দি নিউজ লায়নঃ   স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে আক্রোশ। আর তার জেরে মহিলা খেলোয়ার এবং তার মাকে ব্যাপক ভাবে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরে নিজের মেয়েকে নিয়ে বনগাঁ স্টেশন সংলগ্ন বাবুপাড়ায় থাকেন তারা সেন নামে এক মহিলা তার মেয়ে রাজ্য স্তরের কাবাডি খেলোয়াড় বলে জানা গিয়েছে অভিযোগ গত একমাস ধরে গোপালনগর এর বাসিন্দা তাপস মালিকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।


 সম্প্রতি স্বামীর বিবাহিত সম্পর্কের বিষয়টি তাপসের স্ত্রী শ্রাবন্তী জানতে পারেন অভিযোগ সোমবার সকালে দলবল নিয়ে তারা সেনের বাড়িতে হাজির হয় শ্রাবন্তী ঘর থেকে টেনে বের করে তারা এবং তার মেয়েকে বেধড়ক মারধর করা হয় এমনকি ঘরের যাবতীয় আসবাবপত্র ভেঙে দেওয়া হয় মা এবং মেয়ের চুল কেটে নেওয়া হয় পরবর্তীকালে অ্যাসিড হামলা করা হবে বলেও হুমকি দেয় তারা গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। 


গোটা বিষয়টি পুলিশকে জানান তারা সেন এই অভিযোগের ভিত্তিতে শ্রাবন্তীকে গ্রেফতার করে পুলিশ। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তারা। সোমবার ধৃত শ্রাবন্তী মালিককে বনগাঁ আদালতে তোলা হলে অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.