পরিবর্তন যাত্রা দেখলে অমঙ্গল, উদয়নারায়নপুরে দোকান বন্ধ রাখল ব্যাবসায়ীরা
দি নিউজ লায়নঃ পরিবর্তন যাত্রা আসলে অমঙ্গল যাত্রা। দেখলে দিন খারাপ যাবে। ব্যবসার ক্ষতি হবে। পরিবারের ক্ষতি হবে। কুদৃষ্টি থেকে বাঁচতে ভাজপার পরিবর্তন যাত্রায় অঘোষিত বন্ধের চেহারা নিল হাওড়ার উদয়নারায়নপুর। সোমবার সকাল থেকে রাস্তা মুখো হলেন না উদয়নারায়ণপুর মানুষ। শুধু তাই নয় অমঙ্গলের আশঙ্কায় দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা।
গত শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে পরিবর্তন যাত্রা হাওড়া গ্রামীণ জেলায় প্রবেশ করে। বাগনান শ্যামপুর উলুবেড়িয়া আমতা জয়পুর হয়ে এই যাত্রা সোমবার উদয়নারায়ণপুরে প্রবেশ করে। এদিকে সকাল থেকেই উদয়নারায়ণপুরের অধিকাংশ ব্যবসায়ীর দোকান বন্ধ রাখে। ফলে কার্যত রাস্তাঘাট শুনশান থাকে। যার ফলে এদিন ফাঁকা রাস্তা দিয়েই পরিবর্তন যাত্রা উদয়নারায়ণপুরে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিজেপির পরিবর্তন যাত্রা আসলে বিভেদের রথযাত্রা যা এই বাংলার সংস্কৃতি নয়। যে রথযাত্রায় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয় অশান্তি তৈরি হয় বাংলার ক্ষতি হয় সেইরকম বিভেদ সৃষ্টিকারী পরিবর্তন যাত্রার প্রয়োজন নেই বাংলায় তাই সকলে সিদ্ধান্ত নিয়েই সোমবার ভাজপার পরিবর্তন যাত্রা বয়কট করা হয়েছে।
উদয়নারায়ণপুরে বিধায়ক সমীর পাঁজার অবশ্য দাবি উদয়নারায়নপুরের মানুষ ঠিক করেছে পরিবর্তন যাত্রা দেখলে তাদের পাপ হবে। সেই কারণে আজ তারা দূরত্ব বজায় রেখে চলেছে।

Post a Comment