ঠিকা শ্রমিক দের আন্দোলন ভাটপাড়ায় - The News Lion

ঠিকা শ্রমিক দের আন্দোলন ভাটপাড়ায়

 


দি নিউজ লায়ন:    ২২ জানুয়ারি সল্টলেকের বিদ্যুৎ ভবনের সামনে আন্দোলনে সামিল হয়েছিল সারা রাজ্যের বিদ্যুৎপর্ষদের ঠিকা ও চুক্তিভিত্তিক কর্মীরা। ঐদিন তাদের সেই আন্দোলনে আন্দোলনকারীদের ওপর  পুলিশের লাঠিচার্জের ফলে বহু কর্মী জখম হন।


 তারই প্রতিবাদে আজ মঙ্গলবার  এবং আগামীকাল বুধবার কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক কর্মী ঐক্য মঞ্চের তরফ থেকে। সেই অনুযায়ী ভাটপাড়া, কাঁকিনাড়া বিদ্যুৎ পর্ষদের অফিসের তাদের নিজেদের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে শামিল হয়েছে ঠিকা ও চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মীরা।


প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শ্রম আইন কার্যকর করা সমকাজে সমবেতন সহ বিদ্যুৎ পর্ষদের ঠিকা কর্মীদের বিদ্যুৎকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে গত ২২ জানুয়ারি সল্টলেকের বিদ্যুৎ ভবন এর সামনে আন্দোলন করেন সেই সময়ে তাদের পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। যদিও আন্দোলনকারীদের দাবি তাদেরকে মারধর করা হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.