শুভেন্দু,রাজীবের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা তৃণমূলের
দি নিউজ লায়ন: শুভেন্দু,রাজীবের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা তৃণমূলের। শুনতে হলো গো ব্যাক শুভেন্দু, গো ব্যাক রাজীব। মঙ্গলবার দুপুরে বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে বিজেপির জনসভায় যাবার সময় পদ্মপুকুর মোড়ে কার্যত বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কালো পতাকা দেখিয়ে গো ব্যাক ধ্বনিতে মুখর হয় কর্মীরা। যদিও বিশাল পুলিশবাহিনী থাকায় কোন অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়নি।
এই প্রসঙ্গে বারইপুরের আই এন টি টি ইউ সি নেতা বিভাস সরদার বলেন, বারুইপুরের মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুভেন্দু ও রাজীব ব্যানার্জির মত বেইমান কে এলাকায় ঢুকতে দিতে চায় না, তাই বিক্ষোভ ও কালো পতাকা দেখায়। যদিও এই নিয়ে মঞ্চ থেকে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল দেউলিয়া হয়ে কালো পতাকা দেখাচ্ছে।

Post a Comment