বুথ স্তর থেকে লোক এনেও সেই ভাবে শক্তি প্রদর্শন করতে পারলো না বর্ধমানের সিপিআইএম - The News Lion

বুথ স্তর থেকে লোক এনেও সেই ভাবে শক্তি প্রদর্শন করতে পারলো না বর্ধমানের সিপিআইএম

 


দি নিউজ লায়ন:     বুথ স্তর থেকে লোক এনেও সেই ভাবে শক্তি প্রদর্শন করতে পারলো না বর্ধমানের সিপিআইএম। কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে পূর্ব বর্ধমানের সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক দাবী করেছিলেন, “বিজেপির জেপি নাড্ডার ও তৃনমূলের র‍্যালির যে লোক জমায়েত হয়েছিল তার থেকে সিপিএমের লোক ছাপিয়ে যাবে। বুথ স্তর থেকে লোকজঞ্জন আসবে। সিপিএমের সমাবেশে যা লোক হবে তাতে কার্যত বর্ধমান শহর অচল হয়ে যাবে।“ কিন্তু সিপিএমের দাবী কার্যত ব্যর্থ হলো মঙ্গলবার। 


এদিন টাউন হলে সিপিএমের সমাবেশে টাউনহলের মাঠ ভরতি হলেও শহর সচল ছিল। শহরে কোথাও কোনো জ্যাম ছিল না। গাড়ি চলেছে নিয়ম মেনেই। বুথ স্তর থেকে লোক এনে শহর অচল করতে পারলো না সিপিএম। এদিন ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ব্যাতিত সিপিএমের প্রায় প্রত্যেক বক্তাই বিজেপি, তৃনমূল কংগ্রেসের পাশাপাশি মিডিয়াকে আক্রমণকে করতে শোনা যায়।  


তবে সিপিআইএমের জনসভায় সতর্কতা বার্তা দিয়ে বাংলাভাষী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে অনুরোধ করেন, “আপনাদের রাজ্যকে শ্মশানে পরিণত করবেন না। আপনারা ত্রিপুরা থেকে শিক্ষা নিন।“ ত্রিপুরায় গত বিধানসভা ভোটে বামফ্রন্ট সরকারের পতন হয়। ক্ষমতায় আসে বিজেপির জোট সরকার। সেই ত্রিপুরায় বিজেপি কেমন রাজ্য চালাচ্ছে  তা তুলে ধরেন মানিকবাবু। তিনি তাঁর বক্তৃতায় তিনি বলেন, একবার সময় করে যে কেউ ত্রিপুরায় আসুন। আমার রাজ্যের পথ চলতি মানুষের সাথে কথা বলুন। তারাই আপনাকে বলে দেবে ত্রিপুরা রাজ্যের কী সর্বনাশ করেছে বিজেপি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.