বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মোর্চা নেতা তিলক চন্দ্র রোকা - The News Lion

বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মোর্চা নেতা তিলক চন্দ্র রোকা

 


দি নিউজ লায়নঃ      মোর্চার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি যে বিজেপিতে যাচ্ছেন তা গত মাসেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক যোগদান। বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মোর্চা নেতা তিলক চন্দ্র রোকা। যদিও রোকার বিজেপিতে যোগদানকে কোনও গুরুত্বই দিচ্ছেনা মোর্চার বিমল গুরুং শিবির।


 তাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, রোকার মতো বিশ্বাসঘাতক যত বিজেপিতে যাবে ততই জনসমর্থন বাড়বে। মোর্চা সর্মথকরা বিমল গুরুংয়ের সঙ্গে রয়েছেন। গুরুঙকেই তারা নেতা বলে মনে করেন।


 রোকা কোথায় গেলেন না গেলেন তাতে কোনো প্রভাব পড়বে না। তবে পর্দার আড়ালে কারা ব্যক্তিগত সুবিধার জন্য গদ্দারি করেছে তা স্পষ্ট হচ্ছে। এরাই বিমল গুরুংয়ের অনুপস্থিতিতে  তাঁর নামে কুৎসা রটিয়েছে। কৌশলে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। পাহাড়ের মানুষ এবার এই বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে উচিত শিক্ষা দেবেন। আগামী দিনে পাহাড়ে বিজেপির মতোই তিলকের কোন রাজনৈতিক অস্তিত্ব থাকবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.