বিজেপির গোপন রণনীতি আমাদের কাছে পৌঁছে দিচ্ছে গদ্দাররা দাবি কুনালের - The News Lion

বিজেপির গোপন রণনীতি আমাদের কাছে পৌঁছে দিচ্ছে গদ্দাররা দাবি কুনালের

 


দি নিউজ লায়নঃ      গদ্দার চিরকালই গদ্দারই থাকে। জে পি নাড্ডা বলছেন রণনীতি তৈরী করছেন। আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি,  কৈলাস বিজয়বর্গী, রাহুল সিনহা,  দিলীপ ঘোষ,  মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যন্য নেতারা দরজা জানালা বন্ধ করে ঘরে রণনীতি তৈরী করুন। দু ঘন্টা পরে ফোন করবেন। বলে দেব আপনারা কি রণনীতি তৈরী করলেন। 


কোনো লোভ বা ভয়ে যারা আমাদের সাথে গদ্দারি করে আপনার সাথে যাচ্ছেন তাঁরা ভালো সাজার জন্য আমাদের সাথেও যোগাযোগ রাখছেন। আপনার ঘরের খবর আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন।  এদের কোনো জাত হয়না। এদের বিশ্বাস করবেন না'। বুধবার বাঁকুড়ার রামসাগরের সভা থেকে বিজেপির রণনীতি প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃনমূলের মুখপাত্র কুনাল ঘোষ। 


এদিনের সভা থেকে শোভন বৈশাখীর সম্পর্কের রসায়ন নিয়েও কটাক্ষ করে কুনাল ঘোষ বলেন, 'আজ শোভনকে কলকাতার পর্যবেক্ষক করেছে বিজেপি। এতদিন সেই শোভন বৈশাখী কোথায় ছিলেন? গত তিন বছর ধরে দক্ষিন কলকাতার একটি বিলাস বহুল ফ্ল্যাটে শোভন বৈশাখী একে অপরকে পর্যবেক্ষন করেছে। এখন দুজন মিলে বিজেপি কে পর্যবেক্ষন করছে।  শোভন তুমি যে সুবর্ণ গোলক ছাড়া হাঁটাচলা করতে পারছ না সেই সুবর্ন গোলক স্বর্গের ঠাকুররা তোমার কাছে টুক করে পাঠিয়ে দেননি। ওই সুবর্ন গোলক পৃথিবীতে আসার পর হাত ঘুরতে ঘুরতে তোমার কাছে এসেছে। আর যেদিন তোমার ক্ষমতা ও টাকা শেষ হয়ে যাবে সেদিন সুবর্ন গোলক গড়াতে গড়াতে আরেক জায়গায় চলে যাবে'।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.